শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৯ মার্চ ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রভুকে বাঁচাতে জীবন দিল কুকুর
প্রথম পাতা » খুলনা বিভাগ » প্রভুকে বাঁচাতে জীবন দিল কুকুর
শনিবার ● ১৯ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রভুকে বাঁচাতে জীবন দিল কুকুর

--- জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি :: কুকুর প্রভুভক্ত প্রাণী। আবারও সে কথার প্রমাণ দিল টেডি নামের এক কুকুর। জার্মান শেফার্ড জাতের এ কুকুর নিজের জীবন দিয়ে বাঁচাল তার প্রভুকে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলরামনগর গ্রামে। বৃহস্পতিবার রাতে টেডির মালিক সেলিম রেজা ও তাঁর ভাই আলিম রেজা মাঠে আলুর জমি পাহারা দিচ্ছিলেন। পাশে ছিল বিশ্রামের খাট। এর ওপর দুই ভাই শুয়ে ছিলেন। আর টেডি ছিল ওই খাটের নিচে। রাত ৯টার দিকে ওই খাটের কাছে একটি সাপ আসে। মালিককে আক্রান্ত করার আশঙ্কায় টেডি সাপটিকে ধাওয়া দেয়। কিছু দূরে উভয়ের মধ্যে লড়াই হয়। একপর্যায়ে টেডি সাপটিকে মারতে সক্ষম হয়। কিন্তু এর মধ্যে আক্রান্ত হয় নিজেও। সাপের কামড়ে মারা যায় টেডি। টেডির মালিক সেলিম রেজা বলেন, ‘ব্যবসার পাশাপাশি পশুপাখি পোষা আমার শখ। টেডিকে ১ লাখ টাকা দিয়ে কেনা হয়। টেডি জার্মান কুকুর। তাকে ২০১৯ সালে বাংলাদেশে আনা হয়। সেই থেকে আমার কাছে থাকে। টেডি সাপটিকে দেখতে না পেলে আজ টেডির জায়গায় আমরা দুই ভাইয়ের মৃত্যু হতো। তার কারণে আজ বেঁচে গেলাম। সে আমাদের পরিবারের অন্যতম সদস্য ছিল।’ সেলিম রেজা ও আলিম রেজার পরিবারের সঙ্গে টেডির সম্পর্ক সত্যিই পরিবারের সদস্যের মতো ছিল। তাঁদের পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ই দুর্ঘটনা থেকে রক্ষা করেছে টেডি। এ বিষয়ে সেলিম রেজা বলেন, ‘তার ওপর নির্ভর করে মাঠের ফসল করি। পাহারা দেওয়ার জন্য কোনো লেবার রাখা লাগে না। এ ছাড়া সে কয়েকবার আমার পরিবারকে বাঁচিয়েছে। এর মধ্যে একদিন আমার ছেলেকে মোটরসাইকেলের নিচে পড়া থেকে রক্ষা করে। এ ছাড়া সে বাড়িও পাহারা দেয় আমাদের। সে আমাদের খুব বিশ্বস্ত ছিল।’ সেলিম রেজা কোটচাঁদপুর উপজেলা বলরামনগর গ্রামের আব্দুর রহমানের ছেলে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা

আর্কাইভ