শনিবার ● ১৯ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে ইউপিডিএফ এর আধাবেলা সড়ক অবরোধের তারিখ পিছিয়ে ২১ মার্চ
খাগড়াছড়িতে ইউপিডিএফ এর আধাবেলা সড়ক অবরোধের তারিখ পিছিয়ে ২১ মার্চ
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন (যিনি সৌরভ নামে সহযোদ্ধাদের মধ্যে অধিক পরিচিত) হত্যা ও মহালছড়িতে পাহাড়িদের নির্মিত বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিট ও তার সহযোগী সংগঠনসমূহ কর্তৃক আহুত খাগড়াছড়ি জেলায় অর্ধদিবস সড়ক অবরোধের তারিখ বিশেষ কারণে আগামী ২১ মার্চ ২০২২ রোজ সোমবার পিছিয়ে নেয়া হয়েছে। এদিন ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবরোধ চলবে।
আজ শনিবার, ১৯ মার্চ ২০২২, ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিট ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে অনুষ্ঠিত এক জরুরী সমন্বয় সভায় উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে ২০ মার্চ ২০২২ উক্ত সড়ক অবরোধ পালন করার কথা ছিল।
বিবৃতিতে নিহত সৌরভ চাকমার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে উক্ত শান্তিপূর্ণ অবরোধ সফল করতে বাস, ট্রাক, জীপ, সিএনজি, টমটম মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানানো হয়েছে।
তবে বিবৃতিতে জরুরী ফায়ার সার্ভিস, এ্যমবুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।





পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার