রবিবার ● ২৭ মার্চ ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে এক আদিবাসীর লাশ উদ্ধার
ঘোড়াঘাটে এক আদিবাসীর লাশ উদ্ধার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে লুইস হেমরম (৪০) নামের এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ২৬ মার্চ সন্ধ্যায় উপজেলার বেলওয়া গ্রামের আদিবাসী পাড়া থেকে এ লাশ উদ্ধার করা হয়। লুইস হেমরম বেলওয়া আদিবাসী পাড়ার (বামন পাড়া) মৃত বাবুরাম হেমরমের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১০ টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ শনিবার সন্ধ্যার আগে স্থানীয়রা তার বাড়ীর ১০০ গজ দূরে ধানের জমিতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে। রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হবে।





পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু
বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ