শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ছাত্রলীগ কর্মী বাছিত হত্যা : তিনদিনেও অধরা খুনিরা
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ছাত্রলীগ কর্মী বাছিত হত্যা : তিনদিনেও অধরা খুনিরা
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ছাত্রলীগ কর্মী বাছিত হত্যা : তিনদিনেও অধরা খুনিরা

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত খুনের তিনদিন অতিবাহিত হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে প্রধান আসামি চাচাতো ভাই সুমন মিয়া (২৭) পলাতক রয়েছে।

ঘটনার তিন দিন পার হলেও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় সে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন বাদির পরিবার। শুধূ প্রধান আসামিই নয়, বাকি চার আসামিরাই দেশ থেকে পালিয়ে যাওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। নিহত ওই ছাত্রলীগ কর্মী আব্দুল বাছিত (২৫) উপজেলার টেংরা (টিলাপাড়া) গ্রামের মৃত আপ্তাব আলীর ছেলে।

শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাড়ির রাস্তায় চাচাতো ভাই সুমন মিয়া (২৭) এর ছুরিকাঘাতে খুন হয় আব্দুল বাছিত। এঘটনায় ১৭এপ্রিল নিহত আব্দুল বাছিতের বড় ভাই শাহীন মিয়া (৪৩) বাদি হয়ে ৫জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন, (মামলা নংÑ১৩) মামলায় আরও একজনকে অজ্ঞাতনামা রাখা হয়েছে।

মামলায় আসামি করা হয়েছে চাচাতো ভাই মৃত নামর মিয়ার মিয়ার ছেলে সুমন মিয়া (২৭), তোরণ মিয়ার ছেলে ফারুক মিয়া (২৫), তছলিম মিয়ার ছেলে সামাদ মিয়া (২৬), কাইয়ুম মিয়া (৩৮) ও মৃত আব্দুল ছত্তার’র ছেলে আহাদ মিয়া (৫০)।

পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগীতা চেয়ে মামলার বাদি শাহীন মিয়া বলেন, তার ভাই খুনের তিনদিন অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি লোকমুখে শোনতে পারছেন প্রধান আসামি সুমন মিয়া দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে।

তাই হত্যাকারী সুমনসহ আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি করেন।
থানার ওসি গাজী আতাউর রহমান বলেন, আসামিদের গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এদিকে, সোমবার বিশ্বনাথ পৌর শহরের মাদানিয়া মাদ্রাসায় বাদ আসর নিহত আব্দুল বাছিতের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও কলেজ ছাত্রলীগ। এর পরে পৌর শহরে গরীব অসহায়দের মাঝে ইফতার বিতরণ করেন তারা।





আর্কাইভ