শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মঙ্গলবার ● ১৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

--- আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। রবিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বামন সুন্দর বাজারে অবস্থিত হাসনা মেটাল এন্ড ফার্নিচার মার্টে এই হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় দোকানের মালিক কাটাছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত শফিউল্ল্যাহর পুত্র মোঃ সেকান্তর (৪৫) বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে উপজেলার কাটাছড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ফিরোজ সওদাগরের পুত্র হারুনুর রশিদ (৪০) ও মাঈন উদ্দিন (৪২) এবং একই এলাকার মৃত খুরশিদ আলমের পুত্র এনামুল হক (৩৫) রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে একত্রিত হয়ে বামন সুন্দর বাজারে অবস্থিত হাসনা মেটাল এন্ড ফার্নিচার মার্টের সামনে দাঁড়িয়ে দোকানের মালিক মোঃ সেকান্তরকে উদ্দেশ্য করে গালমন্দ করলে সে প্রতি উত্তর করলে তাহার উপর ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে দোকানের ভিতর প্রবেশ করে সামনের গ্লাস ও দোকানের পিছনে স্টাফ রুমের ভিতরে হামলা ও ভাংচুর চালায়। বাঁধা দিতে গেলে দোকানের মালিক সেকান্তরকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে এবং পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় হামলার শিকার সেকান্তরের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বেশি বাড়াবাড়ি করলে সেকান্তরকে হুমকি ধমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত সেকান্তরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মস্তান নগর ভর্তি করার পর সেখানে চিকিৎসা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিকে বিষয়টি অবহিত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হামলার শিকার সেকান্তর জানান, পূর্ব শত্রুতার জেরে হারুনুর রশিদ, মাঈন উদ্দিন ও এনামুল একত্রিত হয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় এবং আমার পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এই হামলায় নগদ টাকা ছাড়া আমার দোকানের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। আমি এবিষয়ে জোরারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি এবং বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। কাটাছড়া ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মমতাজ করিম মিটুল জানান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ও অভিযোগ দায়েরের বিষয়ে অবগত আছি। এবিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ এনামুল হক বলেন, বামনসুন্দরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা উল্লেখ করে দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এবিষয়ে তদন্ত চলছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)