শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া জেলা কারাগারে বন্দিদের মাঝে সেলাই প্রশিক্ষণের সনদপত্র বিতরণ
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়া জেলা কারাগারে বন্দিদের মাঝে সেলাই প্রশিক্ষণের সনদপত্র বিতরণ
শুক্রবার ● ২২ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়া জেলা কারাগারে বন্দিদের মাঝে সেলাই প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া জেলা কারাগারে বন্দিদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করলেন কুষ্টিয়ার জেলা প্রশাশক সাইদুল ইসলাম। গত বুধবার সকালে জেলা প্রশাসক পরিদর্শনে এসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের মাধ্যমে অপরাধী সংশোধন ও পুনর্বাসন প্রকল্পের সহায়তায় কারাবন্দীদের প্রশিক্ষণের জন্য মহিলা কয়েদিদের মাঝে সেলাই মেশিন প্রদান করেন। অপরদিকে ইলেকট্রনিক্স ও হাউজ ওয়ারিং শীর্ষক প্রশিক্ষণ কোর্স সমাপ্ত হাওয়াই পুরুষ কয়েদিদের মাঝে সনদ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. নাসরিন বানু ও কুষ্টিয়া জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া। অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মোহা. তায়েফ উদ্দিন মিয়া বলেন, কুষ্টিয়া জেলা কারাগারে প্রশিক্ষণ চলমান ছিল। করোনার কারণে বেশ কিছুদিন প্রশিক্ষণ সীমিত আকারে ছিল। এখন আমরা আবার স্বাভাবিক প্রশিক্ষণ চালাচ্ছি। আমাদের মূল লক্ষ্য কারাবন্দিদের সংশোধন ও পুনর্বাসন করা। এই লক্ষ্যে বেশ কিছু কমর্সূচি আমরা হাতে নিয়েছি। এর মধ্যে অন্যতম হচ্ছে ইলেকট্রিক, ইলেকট্রনিক ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ। এ ক্ষেত্রে আমরা যাদের প্রশিক্ষণ দেব তারা যাতে বাইরে গিয়ে এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে পেশা গড়তে পারে। তারা রাষ্ট্রের বোঝো নয়, তারা হবে রাষ্ট্রের সম্পদ এটাই আমাদের মূল উদ্দেশ্য। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। বন্দিরা যাতে সাজা ভোগের পর মুক্তি পেয়ে সংশোধন ও পুনর্বাসিত হতে পারেন, নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন এবং উদ্যোক্তা হয়ে উঠেন সেই লক্ষ্যে সরকার দেশের প্রতিটি জেলা কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। সেই পরিকল্পনায় বন্দিদের বিভিন্ন রকম কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ দিয়ে মুক্তির পর তাদের পুনর্বাসন করার ব্যবস্থা করা হয়েছে। এ লক্ষ্যে দেশের যে সব কারাগারে প্রশিক্ষণ দেওয়ার মতে সক্ষমতা রয়েছে সেই সকল কারাগারে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা। সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করতে ইতোমধ্যে দেশের বিভিন্ন কারাগারে নারী ও পুরুষ বন্দিদের জন্য নানা রকম কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে কারাগার কর্তৃপক্ষ। তিনি আরো বলেন, কারাগার থেকে যে সব কারাবন্দি ৬ মাস অথবা ১ বছর পর মুক্তি পাবেন তাদের বিভিন্ন কর্মমুখী কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়। তাদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে সনদও প্রদান করা হয়। কিছু ক্ষেত্রে বন্দিদের অনুরোধ ও আগ্রহের কথা বিবেচনা করে কারাগার থেকে যারা ৩ থেকে ৪ বছর পর মুক্তি পাবেন যেসব বন্দিদেরও এই প্রশিক্ষণ দেওয়া হয়। তবে সম্প্রতি যারা মুক্তি পাবে তাদের এই প্রশিক্ষণের জন্য অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। এছাড়াও প্রশিক্ষণ নেওয়া বন্দিদের সমাজসেবা অধিদপ্তর থেকে প্রাথমিক মূলধন ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়। তবে সীমাবদ্ধতার কারণে সবাইকে সহযোগিতা করা সম্ভব হয় না। কারাগার থেকে প্রশিক্ষণ নেওয়া মুক্তিপ্রাপ্ত ১০ শতাংশ বন্দিকে বর্তমানে আর্থিক প্রণোদনা প্রদান করা হয়েছে। কারাগার সূত্রে জানা যায়, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষকদের সহযোগিতায় পুরুষদের দেওয়া হচ্ছে হাঁস-মুরগি, গরু-ছাগল পালন ও মৎস চাষ পদ্ধতির প্রশিক্ষণ। জেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষকদের সহযোগিতায় নারী বন্দিদের দেওয়া হচ্ছে বিউটিফিকেশন (বিউটিপার্লার) এবং সেলাই মেশিনের মাধ্যমে পোশাক তৈরির প্রশিক্ষণ। এছাড়াও জেলা কারাগারের নিজস্ব প্রশিক্ষকের মাধ্যমে পুরুষ বন্দিদের দেওয়া হচ্ছে ইলেকট্রিক, ইলেকট্রনিক ও হাউজ ওয়্যারিংয়ের প্রশিক্ষণ।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)