শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন গ্রেপ্তার-১
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন গ্রেপ্তার-১
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে গাছে বেঁধে নির্যাতন গ্রেপ্তার-১

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে সুমন মিয়া (২৮) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী যুবককে মাছ চুরির অভিযোগে গাছের সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। সুমন মিয়া ছয়ঘট্টি-বেলওয়া গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে। এ ঘটনায় ফারাজ আলী নামের একজনকে গ্রেপ্তার করে আজ সোমবার দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা আবু হাসান কবির।

গত শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার ভাতছালা গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে। বুদ্ধি প্রতিবন্ধী যুবককে মারধরের ১ মিনিট ৪২ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে। ঘটনার পর সুমন মিয়াকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার। এরপর রবিবার (২৪এপ্রিল) রাতে সুমনের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নামে ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দাখিল করে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, উপজেলার ভাতছালা গ্রামের হামিদ মিয়ার ছেলে শাহারুল ইসলাম (৪৫) ও ইজ্জত আলীর ছেলে মোস্তাফিজুর (৩২) এবং বেলওয়া তাতিপাড়া গ্রামের মৃত নুরল মিয়ার ছেলে ফারাজ আলী (৫৫) সুমন মিয়াকে একটি গাছের সাথে রশি দিয়ে দুই হাত বেঁধে লাঠি ও হাত দিয়ে পর্যায়ক্রমে অমানবিক ভাবে নির্যাতন করছে। পরে আরও ২/৩ টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায়, যেখানে দেখা যায় একজন মহিলাও সুমনকে চড় থাপ্পড় ও কিল-ঘুষি মারছে।

সুমনের মা জানান, আমরা খুবই গরিব। দিন এনে দিন খাই। আমার ছোট ছেলে সুমন বুদ্ধিপ্রতিবন্ধী এবং ছোট বেলায় প্যারালাইসিস হওয়ায় বর্তমানে সে বাম পায়ে ঠিক ভাবে শক্তি পায় না। ঘটনার আগের দিন রাতে সে রাস্তার পাশে সরকারি খাড়িতে মাছ ধরার জাল ফেলে আসে। পরদিন শুক্রবার ভোরে সে জমিতে জাল থেকে মাছ আনতে গেলে সেই সময় অভিযুক্তরা জমি থেকে তাদের মাছ ধরার খোলসানী থেকে মাছ চুরির মিথ্যা অভিযোগ এনে আমার ছেলেকে গাছের সাথে বেঁধে অমানুষিক ভাবে নির্যাতন করেছে। এ সময় তিনি এর সুষ্ঠ বিচার দাবি করেন।

এ বিষয়ে ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাংবাদিকদের জানান, গত রবিবার নির্যাতনের শিকার সুমনের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করলে আমরা তা তদন্তের ব্যবস্থা নেই এবং অভিযান পরিচালনা করে ফারাজ আলী নামের একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এছাড়াও এজাহার নামীয় অপর ৪ জনকে থানা পুলিশ গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি
পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের
পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত

আর্কাইভ