শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ৪০টি গৃহহীন পরিবার
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ৪০টি গৃহহীন পরিবার
মঙ্গলবার ● ২৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ৪০টি গৃহহীন পরিবার

--- কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় ৪০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ আজ মঙ্গলবার সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়ামে হস্তান্তর করা হয়।

গৃহ হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, রাঙামটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী সাহা, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী, কাউখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. এরশাদ সরকার।

এ সময় কাউখালী উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) মো. জামশেদুল আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. আব্দুল হালিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, উপজেলা সমাজ সেবা অফিসার মো. শাহাবুদ্দিন হোসাইন, উপজেলা শিক্ষা অফিসার মানস মুকুল চাকমা, উপজেলা ইনস্ট্রাক্টর মো. গিয়াস উদ্দিন, বিআরডিবি চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন, বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি দাস, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান অংক্যাজ চৌধুরী, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মো. নাজিমউদ্দীন, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো.ওমর ফারুক, পিআইও আবু হেলাল সহ উপজেলা পরশাসনের সকল কর্মকর্তা স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও কাউখালী উপজেলার চার ইউনিয়নের ৪০ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারের সদস্য প্রমূখ উপস্থিত ছিলেন ।

আলোচনাত্তোর অতিথিবৃন্দকে কাউখালী উপজেলা প্রশাসনের পক্ষ হতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পরে অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। কাউখালী উপজেলায় প্রধানমন্ত্রীর পক্ষে রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি ভুমিহীন ও গৃহহীন পরিবারের হাতে চাবি ও ২ শতাংশ জমির মালিকানা দলিল হস্তান্তর করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায়  বাংলাদেশী প্রবাসীর মৃত্যু আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)