সোমবার ● ২ মে ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে নৌকা ডুবিতে বিএম কলেজ ছাত্র নিখোঁজ
ঝালকাঠিতে নৌকা ডুবিতে বিএম কলেজ ছাত্র নিখোঁজ
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর সোনার বাংলা নামকস্থানে ঝড়ের কবলে পড়ে ভ্রমনের নৌকা ডুবিতে বিএম কলেজের ছাত্র মোঃ রিফাত বিন আলিফ নিখোঁজ রয়েছে। শনিবার ইফতারের পরে সাত বন্ধু মিলে বিষখালী নদীতে নৌকা ভ্রমন বের হন। সোনার বাংলা নামক স্থানে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ছয়জন সাঁতার কেটে প্রাণে বেঁচে গেলেও মোঃ রিফাত বিন আলিফ (১৮) সাঁতরিয়ে উঠতে পারেনি। সে নিখোঁজ রয়েছে। মোঃ রিফাত শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মোঃ পলাশ হাওলাদার পুত্র। সে বরিশাল বিএম কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।সাঁতরিয়ে উঠা অন্যরা হলেন মোঃ রাতুল ইসলাম, বাধন রায়, ইমরান, রবিউল, তনময় মন্ডল ও ফেরদৌস এর সকলে বিভিন্ন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং একে অপরের বন্ধু। এ ঘটনার পর কাঠালিয়ার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অভিযান চালিয়ে রিফাতকে উদ্ধার করেছে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ শহিদুল ইসলাম জানান, বিষখালী নদীতে প্রচন্ড স্রোত থাকায় নিখোঁজ কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছি। স্বজন ও স্থানীয়রা জানান, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ ব্যাচের সাত বন্ধু মিলে বিকালে নৌকা ভ্রমণে বিষখালী নদীতে বের হয়ে বেতাগী উপজেলার ফুলতলা চরে ইফতার করেন। ফেরার পথে ঝড়ের কবলে পরে নদীর স্রোত ও ঢেউয়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় ছয় বন্ধু সাঁতার কেটে তীরে উঠতে পারলেও মোঃ রিফাত বিন আলিফ নিখোঁজ হন।
শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো: মাহমুদ হোসেন রিপন জানান, ইফতারের পরে তালগাছিয়া গ্রামের মোঃ রিফাত বিন আলিফ, মোঃ রাতুল ইসলাম, বাধন রায়, ইমরান, রবিউল, তনময় মন্ডল ও ফেরদৌস মিলে নৌকায় নদীতে ভ্রমনকালে নৌকা ডুবে রিফাত নিখোঁজ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির, সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল মোঃ মাসুদ রানা, উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল।





ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন
জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি
ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি