শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ মে ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ষাঁড়ের লড়াই বন্ধ করলেন ওসি
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে ষাঁড়ের লড়াই বন্ধ করলেন ওসি
বৃহস্পতিবার ● ১২ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ষাঁড়ের লড়াই বন্ধ করলেন ওসি

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ষাঁড়ের লড়াই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান সরেজমিন গিয়ে ওই ষাঁড়ের লড়াই বন্ধ করে দেন।

গত মঙ্গলবার (১০ মে) পৌরসভার হরিকলস গ্রামের পূর্বের মাঠে ওই ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। ষাঁড়ের লড়াই আয়োজন করে এক কমিটির লোকজন। এতে অপর কমিটির লোকজন বাধা হয়ে দাঁড়ালেন।

অপর কমিটির সভাপতি কালা মিয়া অভিযোগ করে বলেন, গত ৭ মে তাদের কমিটির পক্ষ থেকে দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামের পশ্চিমের মাঠে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। অদৃশ্য কারণে এই লড়াইটি পুলিশ প্রশাসন বন্ধ করে দেয়।

কিন্তু মঙ্গলবার তাদের প্রতিপক্ষ কমিটির সাধারণ সম্পাদক মাসুক মিয়া এই লড়াইয়ের আয়োজন করার কথা শুনে দুই দিন আগ থেকেই পুলিশ প্রশাসনের কাছে গিয়ে মৌখিক অভিযোগ দেওয়া হয়। কিন্তু তাদের অভিযোগ আমলে না নেওয়ায় তাই তাদের মানসম্মানের বিষয় হয়ে দাঁড়ালে এই লড়াই প্রতিহত করার জন্য ঘোষণা দেন। ফলে ওই লড়াই বন্ধ করা হয়েছে।

মাসুক মিয়া সাংবাদিকদের বলেন, প্রতিপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে ষাঁড়ের লড়াই বন্ধ করে দিয়েছেন ওসি।

এ ব্যাপারে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষ এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই ষাঁড়ের লড়াই বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

বিশ্বনাথে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

বিশ্বনাথ :: ঘূর্ণিঝড় অশনির প্রভাবে সিলেটের বিশ্বনাথ উপজেলায় গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। মঙ্গলবার ভোররাত থেকেই প্রবল বৃষ্টিপাত শুরু হয়। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে বৃষ্টির পরিমাণও। বেড়েছে নদী, খাল-বিলের পানিও।

হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে স্থবির হয়ে পড়ে জনজীবন। দুর্ভোগে পড়েন খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। বিশেষ করে এ বৃষ্টি বিপাকে ফেলেছে কৃষকদের।

বিশ্বনাথ পৌর শহরের পুরানগাঁও গ্রামের বাসিন্দা কৃষক আরশ আলী বলেন, ভেজা ধান মাড়াই করে রাখা। বৃষ্টি কারণে শুকিয়ে গোলায় তুলতে পারছি না। খড়ও সব ভিজে নষ্ট হবার উপক্রম।

কিন্তু বৃষ্টির কারণে থমকে গেছে সব। সময় মতো ধান ও খড় শুকাতে না পারলে নষ্ট হবার আশঙ্কা রয়েছে।

উপজেলা সদরের রিকশাচালক শাহ আলম বলেন, বাজারে লোকজন নেই। আমাদের আয়ও নেই। এ অবস্থায় রাতের খাবার যোগাতে পারবো সেই চিন্তা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, উপজেলায় ধান কর্তন প্রায় শেষ পর্যায়ে। শুকনো ধানে কোন সমস্যা হবার কথা নয়। ভেজা ধান এভাবে কয়দিন থাকনে সমস্যা হতে পারে বলে তিনি জানান।





আর্কাইভ