শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
রাঙামাটি, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিতার হয়রানিমুলক মামলা ও ঘর থেকে বের করে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চার কন্যা
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিতার হয়রানিমুলক মামলা ও ঘর থেকে বের করে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চার কন্যা
বৃহস্পতিবার ● ১২ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিতার হয়রানিমুলক মামলা ও ঘর থেকে বের করে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চার কন্যা

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার চোংড়াছড়িতে সৎ মায়ের কুপরামর্শে পিতা কর্তৃক নির্যাতন, হয়রানি, মামলা ও ঘর থেকে বের করে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চার কন্যা।
গতকাল বুধবার ১১ মে সকাল ১১টায় উপজেলার হোটেল ইউনিটি কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলন করে পিতা সোহরাব হোসেন সওদাগরের বিরুদ্ধে এসব অভিযোগ তুলেন তারই কন্যা মারুফা, খাদিজা, জেসমিন ও সুমাইয়া আক্তার।
সংবাদ সম্মেলনে উপজেলার মেরুং ইউনিয়নের চোংড়াছড়ি এলাকার মৃত মোকসেদ আলী হাওলাদারের পুত্র পিতা সোহরাব হোসেন সওদাগরের বিরুদ্ধে দ্বিতীয় কন্যা খাদিজা আক্তার অভিযোগ করে বলেন, আমাদের মা পরিতন নেছা গত ১৯ বছর পূর্বে ইন্তেকাল করেন৷ মায়ের মৃত্যুর এক মাস পর আমার পিতা সোহরাব হোসেন সওদাগর আমার আপন খালা ফাতিমা আক্তারকে বিয়ে করেন৷ তার গর্ভে দুই পুত্র সন্তান জন্ম নেয়৷ দুই পুত্র সন্তান জন্ম নেয়ার পর থেকেই সৎ মায়ের কুপরামর্শে পিতা আমাদেরকে অবহেলা করতে শুরু করেন৷ আমার বড়বোন মারুফা আক্তারের বিয়ের কিছুদিন পর আমার সৎমায়ের সেলাই মেশিন ধরাকে কেন্দ্র করে আমাকে রড দিয়ে বেধড়ক মারধর করে এবং আমার বইখাতা পুড়িয়ে দেয়।
এসময় আমি আমাদের বাড়ির পার্শ্ববর্তী চোংড়াছড়ি আর্মি ক্যাম্পে আশ্রয় নেই৷ যা সামাজের গণ্যমান্যরা অবগত। গত ৮বছর পূর্বে আমার পিতা আমাদের তিন বোনকে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে আমার বড়বোন মারুফা আক্তার ও তার স্বামী ফজলুল করিম আমাদেরকে আশ্রয় দেয় এবং আমাদেরকে পড়ালেখার যাবতীয় খরচ বহন করে।
সম্প্রতি আমি খাগড়াছড়ি সরকারি কলেজ হতে স্নাতকোত্তর শেষ করেছি। আমার ছোটবোন জেসমিন আক্তার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ হতে স্নাতক পাশ করেছে। পাশাপাশি আমার ছোটবোন সুমাইয়া আক্তার দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ হতে এইচএসসি পাশ করেছে। আমার ছোটবোন জেসমিন আক্তারকে গত ৭বছর আগে আমার পিতা রড দিয়ে মারধর করে। এসময় ওর একটি হাত বিকলাঙ্গ হয়ে যায়। পাশাপাশি এককানে কম শুনতে শুরু করে। আমার পিতা বিভিন্ন সময়ে আমাদের চরিত্র নিয়ে সমাজে কুৎসা রটিয়ে আমাদের বিবাহ ভেঙে দেয়। সম্প্রতি চোংড়াছড়ি আর্মি ক্যাম্প সংলগ্ন একটি খাস ভুমিতে আমার বড়বোন মারুফা আক্তার ও ভগ্নিপতি ফজলুল করিম একটি ঘর নির্মাণ করতে গেলে আমার পিতা তার দ্বিতীয় সংসারের স্ত্রী ও সন্তানদের নিয়ে আমার ভগ্নিপতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে।
আমার পিতা আমার সৎ মায়ের কুপরামর্শে আমাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নির্যাতন, হয়রানি, মামলার পাশাপাশি পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করছে। আমরা প্রাপ্ত বয়স্ক তিন বোন বর্তমানে নিরুপায়। আমাদের পিতা আমাদেরকে সন্তান হিসেবে স্বীকারও করে না। আমরা আমাদের অধিকার চাই। এ বিষয়ে প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন ব্যক্তিদের সুদৃষ্টি কামনা করছি বলে সংবাদ সম্মেলনে আকুতি চার মেয়ের।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)