শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা : আটক-১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা : আটক-১
শনিবার ● ১৪ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলা : আটক-১

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরীর উপর বহিরাগত সন্ত্রাসী কর্তৃক হামলা করা হয়েছে। গত ১৩ মে শুক্রবার সন্ধ্যায় এ হামলা চালানো হয় কাগতিয়া বাজারস্থ চেয়ারম্যানের ব্যবসায়ীক প্রতিষ্ঠান পূর্বালী ট্রেডার্সে।
এ ঘটনায় চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ হামলায় জড়িত থাকার অপরাধে সুমি আক্তার (৩০) নামে এক মহিলাকে আটক করেছে। আটক হওয়া সুমি আক্তার বিনাজুরী ইউনিয়নের এনামুল হক মুন্সির কন্যা। আজ শনিবার আটক মহিলাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
হামলার স্বীকার ইউপি চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী জানিয়েছেন, এলাকার কিছু আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের পৃষ্টপোষকতায় শান্তির রাউজানে অশান্তি সৃষ্টির লক্ষ্যে বহিরাগত সন্ত্রাসী দিয়ে আমার উপর হামলা করা হয়েছে। হামলার ঘটনার পর আমাদের দলীয় নেতাকর্মীরা আমার পাশে দাড়িয়েছে। পুলিশও ঘটনার সাথে জড়িত একজনকে আটক করেছে।
এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল জানান, চেয়ারম্যানের উপর হামলার পর পুলিশ জড়িতদের আটকের জন্য সম্ভব্য সব জায়গায় অভিযানে নেমেছে। ইতিমধ্যে এক মহিলাকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)