শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সাংবাদিকের ঘরে দুর্বৃত্তের হামলা : আটক-৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে সাংবাদিকের ঘরে দুর্বৃত্তের হামলা : আটক-৩
সোমবার ● ১৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে সাংবাদিকের ঘরে দুর্বৃত্তের হামলা : আটক-৩

--- আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে গণমাধ্যমকর্মী আরফাত হোসাইনের বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত সাড়ে ৯টায় রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সাংবাদিক আরাফাত হোসাইন ও তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদ বাজার নিয়ে সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন রাউজান পৌরসভার ৮ নং ওর্য়াডের দলিলাবাদ গ্রামের মৃত আহম্মদ মোতালেবের ছেলে রবিউল হোসেন (২২), পৌরসভার ৫ নং ওর্য়াডের সুলতানপুর গ্রামের আবদুর রউফের ছেলে আহম্মদ রহমান আরিফ (২১), রাউজান পৌরসভার ৭ নং ওর্য়াডের মোহাম্মদ জামাল উদ্দীন শরীফের ছেলে মোহাম্মদ ইমতিয়াজ  (২২)।তিনটি মোটরসাইকেল ফেলে গেছে দুর্বৃত্তরা। হামলাকারীরাদের ভিডিও ও ছবি ধারণ করার সময় স্মার্ট ফোন কেড়ে নেয় তারা। আরফাত হোসাইন রাউজান উপজেলা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম রাউজান মাঝিপাড়া গ্রামের আলহাজ্ব ইসহাক মিয়ার ছেলে ও দৈনিক আজকের পত্রিকার রাউজান প্রতিনিধি ও রাউজান প্রেসক্লাবের সদস্য । হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাউজান প্রেসক্লাবের নেতৃবৃন্দ। গণমাধ্যমকর্মী আরফত হোসাইন বলেন, পরিকল্পিতভাবে ১০/১২ টি মোটরসাইকেল নিয়ে আমার বাসায় প্রবেশ করে হামলা চালিয়েছে। আমাকে মারার জন্য ৩০ জন এসেছিলেন, তারা ম্যাসেঞ্জার গ্রুপে ভয়েসের মাধ্যমে পরিকল্পনা করেছিল, আমার কাছে তাদের রেকর্ড সংরক্ষণ আছে৷ তারা বার বার বলছিল ঈদের আগে যে নিউজটা করেছি, সেটার চরম খেসারত দিতে হবে বলে বলছিলেন তারা। আমি তাৎক্ষনিক পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু ও রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম ভাইকে জানিয়েছি। এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তিনজনকে আটক করা হয়েছে৷ যেহেতু তারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)