শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ মে ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স এর দুই দশক আগের অ্যাম্বুলেন্সটিই ভরসা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স এর দুই দশক আগের অ্যাম্বুলেন্সটিই ভরসা
সোমবার ● ১৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স এর দুই দশক আগের অ্যাম্বুলেন্সটিই ভরসা

--- কাপ্তাই প্রতিনিধি :: সরকারি বিপুল অর্থ ব্যয়ে সম্প্রতি নতুন ভবন নির্মাণসহ ৬০ শয্যায় উন্নীত করা হয়েছে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে। নতুন নতুন ইউনিট ও নতুন যন্ত্রপাতি সংযোজন করায় হাসপাতালের গুরুত্ন দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অনেকটা আধুনিক মানের হাসপাতালটির সবদিকে উন্নতি হলেও নতুন অ্যাম্বুলেন্সের অভাবে রোগী সেবা ব্যাহত হচ্ছে। ফলে
প্রায় দুই দশক আগের একটি অ্যাম্বুলেন্সের উপরই ভরসা করতে হচ্ছে সংশ্লিষ্টদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি আধুনিক মানের হাসপাতালে রূপান্তিরত করা হয়েছে ইতিপূর্বে। এতে পূর্বের তুলনায় স্বাস্থ্য সেবার মান দিনদিন বৃদ্ধি পাওয়ায় দুর্গম অঞ্চলের মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী উপজেলা থেকে ছুটে আসা মানুষ পাচ্ছে এই হাসপাতালে নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবা। হাসপাতালের নতুন ভবন নির্মিত হওয়ায় অভিজ্ঞ চিকিৎসক ও কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকায় কাপ্তাইয়ের চিকিৎসা সেবার বাতিঘর হিসেবে পরিচিতি পাচ্ছে ‘কাপ্তাই উপজেলা ‘স্বাস্থ্য কমপ্লেক্সটি’।
সূত্র আরো জানায়, ২০০৩ সালে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়। সেই থেকে আজো ওই অ্যাম্বুলেন্স দিয়েই কাপ্তাই তথা পার্বত্যাঞ্চলের দুর্গম এলাকার রোগীদের সেবা দেওয়া হচ্ছে। বর্তমানে বয়সের ভারে অ্যাম্বুলেন্সটি আগের মতো পরিবহন সেবা দিতে পারছে না।
এছাড়া, অ্যাম্বুলেন্সটিতে নেই কোন আধুনিক মানের ইমারজেন্সী সেবা। মাঝে মধ্যে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে পুরাতন এই অ্যাম্বুলেন্সটিতে। বিশেষ করে অ্যাম্বুলেন্সটি ব্যবহার করা কয়েকজন রোগীর স্বজনের সাথে কথা বলে জানা গেছে, অনেক সময় হাসপাতাল থেকে অথবা হাসপাতালে রোগী নিয়ে আসা-যাওয়া করতে গেলে পথিমধ্যে গাড়িটি অচল হয়ে পড়ে। ফলে অ্যাম্বুলেন্সে থাকা রোগী এবং তার স্বজনদের নানা বিড়ম্বনায় পড়তে হয়।
সূত্র জানায়, এরইমধ্যে রাঙামাটি পার্বত্য জেলা সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে সরকারি ভাবে আধুনিক মানের অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে কবে আসবে আধুনিক মানের অ্যাম্বুলেন্স এবং কবে দুর্গম অঞ্চলের মানুষ এই সেবা পাবে সেই অপেক্ষায় থাকতে হচ্ছে উপজেলাবাসীকে।
এবিষয়ে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহনেওয়াজ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় সময় চিকিৎসা নিতে আসে অসহায় ও দুর্গম এলাকার মানুষজন। অনেক সময় তাদের অ্যাম্বুলেন্স সেবা নিতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে হাসপাতালে থাকা একমাত্র অ্যাম্বুলেন্সটি যান্ত্রিক ত্রুটির কারণে যেতে না পারলে বাইরে থেকে অধিক অর্থ ব্যয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করতে হয় রোগীদের। এছাড়া বর্তমানে হাসপাতালে থাকা অ্যাম্বুলেন্সটি অনেকদিনের পুরনো হওয়ায় প্রায় সময় এর মেরামত কাজ করতে হয়। গত তিন বছর পূর্বে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে নতুন অ্যাম্বুলেন্স পাওয়ার জন্য একটি চাহিদাপত্র যথাযথ কতৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছিল বলে তিনি জানান। কিন্তু এখনো পর্যন্ত নতুন অ্যাম্বুলেন্স পায়নি কাপ্তাইবাসী। জরুরী ভিত্তিতে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করা হলে যাতায়াত সেবায় রোগীদের দীর্ঘদিনের কষ্ট দূর হবে বলে এলাকাবাসী মতামত ব্যক্ত করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন
উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন

আর্কাইভ