শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ মে ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » সলঙ্গা থানা আ’লীগের সভাপতি ও সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
প্রথম পাতা » প্রধান সংবাদ » সলঙ্গা থানা আ’লীগের সভাপতি ও সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
বুধবার ● ১৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সলঙ্গা থানা আ’লীগের সভাপতি ও সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

--- সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :: ভেকু মেশিন দিয়ে নির্মানাধীন বহুতল ভবন ভাংচুর ও ১০ লাখ চাঁদা দাবীর অভিযোগে এক নারী বাদী হয়ে দ্রুত বিচার আইনে সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৪জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
বাদীর আইনজীবি এ্যাড: সানোয়ার হোসেন জানান, সোমবার আদালতে অভিযোগ করা হলে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জিয়াছমিন আরা তা আমলে নিয়ে মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিরাজগঞ্জ পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামীরা হলেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, থানা যুবলীগের যুগ্ম আহব্বায়ক রিয়াদুল ইসলাম ফরিদ সরকার ও ভেকু মেশিনের চালক নলকার সেনগাতি এলাকার সুজন মিয়া।

বাদী জাকিয়া সুলতানা সলঙ্গা থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ¦ জিল্লুর রহমানের মেয়ে।

মামলার নথি থেকে জানা যায়, পৈত্রিক সূত্রে সলঙ্গা বাজারের ধান হাটায় সাড়ে ৩ শতক ভুমির মালিক হন বাদী জাকিয়া সুলতানা। ওই জায়গায় তিনি বহুতল ভবন নির্মান করছেন। ইতোমধ্যে এক তলার ছাদ ঢালাই হয়েছে।

এ অবস্থায় আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করায় শনিবার (১৪ মে) সন্ধ্যায় মামলার এজাহারভুক্ত আসামীরাসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন ঘটনাস্থলে পৌছে ভেকু মেশিন দিয়ে বাদীর নির্মানাধীন ভবনের সামনের অংশ ভাঙ্গতে থাকে।

সংবাদ পেয়ে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছলে আসামীরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। তবে ভবন ভাঙ্গার কাজে ব্যবহৃত ভেকু মেশিনটি জব্দ করে থানায় নিয়ে যান তারা। এ ঘটনায় বাদীর ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলা এজাহারে উল্লেখ করা হয়েছে।

চাঁদা দাবীর অভিযোগ অস্বীকার করে মামলার আসামী সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি রায়হান গফুর বলেন, প্রভাব খাটিয়ে ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর সরকার ও তার মেয়ে সলঙ্গা হাটের প্রবেশ পথ দখল করে বাড়ি নির্মান করতে ছিল। এলাকার হাজার হাজার জনতার উপস্থিতিতে ওই বাড়ি ভেঙ্গে দেয়ার মাধ্যমে হাটের প্রবেশ পথ উদ্ধার করা হয়েছে।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)