শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ মে ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বন্যার পানিতে ভেঙেছে সড়ক, চলাচলে জনদুর্ভোগ
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বন্যার পানিতে ভেঙেছে সড়ক, চলাচলে জনদুর্ভোগ
রবিবার ● ২৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে বন্যার পানিতে ভেঙেছে সড়ক, চলাচলে জনদুর্ভোগ

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে বন্যার পানির স্রোতে ভেঙে গেছে এলজিইডির ৮৫ কিলোমিটার পাকা সড়ক। ফলে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা চলাচলের জন্য বড় বড় ভাঙনে বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করেছেন। আর এ সাঁকোগুলো দেখে মনে হয় যেন কোনো খালের উপর নির্মাণ করা হয়েছে।

যাতায়াতে দুর্ভোগ কমাতে সড়কগুলো দ্রুত সংস্কারের জন্য প্রশাসনের কাছে জোর দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয় ও এলজিইডি অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি বন্যার পানির স্রোতে উপজেলার লামাকাজী, খাজাঞ্চি, অলংকারি, রামপাশা, দৌলতপুর ও দশঘর ইউনিয়নের বেশ কয়েকটি সড়ক ভেঙে লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সড়কগুলো হচ্ছে- লামাকাজী ইউনিয়নের আতাপুর-আকিলপুর ও খাজাঞ্চিগাঁও সড়ক, সিলেট-সুনামগঞ্জ সড়ক থেকে সংযোগ লামাকাজী গ্রামীণ ব্যাংক-সাঙ্গিরাই মুল্লারগাঁও রেলস্টেশন সড়ক।

খাজাঞ্চি ইউনিয়নের জনবহুল বিশ্বনাথ-খাজাঞ্চি-কামালবাজার সড়ক। ওই সড়কের খাজাঞ্চি রেলস্টেশন বাজারের পাশসহ ৬টি স্থানে পানির স্রোতে খাল হয়ে পড়েছে। এ সকল খাল বর্তমান চেয়ারম্যান আরশ আলী গণির পরিবারের পক্ষ থেকে ইটের খোঁয়া দিয়ে ভরাট করে চলাচলের ব্যবস্থা করা হচ্ছে।

আর দৌলতপুর ইউনিয়নের সড়কগুলো হচ্ছে- বৈরাগী-সিঙ্গেরকাছ সড়কের রহমান নগর নামকস্থান, বৈরাগী-সিঙ্গেরকাছ সড়কের সঙ্গে সংযোগ গোয়াহরি-দশপাইকা ও সিঙ্গেরকাছ-দশপাইকা নকিখালি সড়ক। এর মধ্যে সিঙ্গেরকাছ-দশপাইকা নকিখালি সড়কের উজাইজুরি ও মৌলভীগাঁও গ্রামের পাশে সড়কটি বেশ কয়েকটি স্থানে বড় বড় ভাঙন হয়েছে।

এছাড়া গোয়াহরি-দশপাইকা সড়কের গোয়াহরি গ্রামের পাশেও বড় একটি ভাঙন রয়েছে। ফলে এসব ভাঙনে স্থানীয়রা বাঁশের সাঁকো দিয়ে মানুষ চলাচলের ব্যবস্থা করেছেন। বর্তমানে সড়কগুলোতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

উপজেলা প্রকৌশলী আবু সাইদের দাবি- বন্যায় উপজেলার ২৬টি সড়কের প্রায় ৮৫ কিলোমিটার সড়কের ক্ষতি হয়েছে। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে পুরোপুরিভাবে পানি কমে গেলে জানা যাবে। আর ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের জন্য জরুরিভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা পাঠাবেন বলে তিনি জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)