শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩০ মে ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক » আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার তদন্ত করার ৩৪টি আন্তর্জাতিক সংস্থার দাবি
প্রথম পাতা » আন্তর্জাতিক » আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার তদন্ত করার ৩৪টি আন্তর্জাতিক সংস্থার দাবি
সোমবার ● ৩০ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার তদন্ত করার ৩৪টি আন্তর্জাতিক সংস্থার দাবি

--- সংবাদ বিজ্ঞপ্তি : ঢাকা, মে ২৯, ২০২২ :: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল নাইনটিনসহ ৩৪টি আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার বিষয়ে ইসরায়েলি সরকারের কাছে স্বচ্ছ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছে। শিরিন আবু আকলেহ গত ১১ মে ২০২২ তারিখে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের প্রতিবেদন করার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ সময় আরও একজন সাংবাদিক গুরুতর আহত হন। অধিকার সংস্থাগুলি ইসরায়েল সরকার এবং অন্যান্য রাষ্ট্রের প্রতি সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের সম্পূর্ণ তদন্ত ও বিচার নিশ্চিত করার জন্য তাদের যে দায়িত্ব তা যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়েছে।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, “আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যা ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে উচ্চ হারের আক্রমণের সর্বশেষ উদাহরণ। তাকে হত্যার ঘটনা দৃশ্যত যুদ্ধাপরাধ। ঘটনার প্রত্যক্ষদর্শী অন্যান্য সাংবাদিকদের সাক্ষ্য, ভিডিও, এবং অন্যান্য সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রাথমিকভাবে এটা প্রমাণিত যে ইসরায়েলি বাহিনীর টার্গেট কিলিং এর শিকার হয়েছেন সাংবাদিক শিরিন আবু আকলেহ। ইসরায়েল সরকারের উচিত সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যাকাণ্ডের তদন্ত মিনেসোটা প্রোটোকল অন ইনভেস্টিগেশন অফ পটেনশিয়াল আনলফুল ডেথ অনুযায়ী সম্পন্ন করে অপরাধীকে/দের বিচারের আওতায় আনা।”
রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অবিলম্বে, পুঙ্খানুপুঙ্খভাবে এবং স্বাধীনভাবে তদন্ত করা এবং দায়ী ব্যক্তিদের বিচার করা। অসংখ্য আন্তর্জাতিক এবং আঞ্চলিক মানবাধিকার দলিলে রাষ্ট্রগুলোকে মানবাধিকার লঙ্ঘনের জন্য কার্যকর প্রতিকার প্রদানের জন্য বলা হয়েছে। এই বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ বিশ্বের অনেক রাষ্ট্রের মধ্যে ইসরাইল অন্যতম। এখানে উল্লেখ্য, বেশিরভাগ সাংবাদিক হত্যার বিচার হয় না, যা বিশ্বব্যাপী গণমাধ্যমের বিরুদ্ধে সহিংসতা এবং অপরাধের জন্য ব্যাপক দায়মুক্তির সংস্কৃতিকে উস্কে দিয়েছে।
শিরিন আবু আকলেহের হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও সংবাদপত্রের উপর একটি গুরুতর আক্রমণ। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল কর্তৃক মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের লক্ষ্য করে আক্রমণ এবং সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির চর্চা বড় উদ্বেগের বিষয়। এই হত্যাকাণ্ডের তদন্ত না করার ইসরায়েলি সরকারের সাম্প্রতিক ঘোষণা এই উদ্বেগকে আরও বাড়িয়ে তোলে।
অধিকার সংস্থাগুলি, ফিলিস্তিন ভূখণ্ডে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রসমূহ, জাতিসংঘসহ সবাইকে সাংবাদিকদের নিরাপত্তা রক্ষার জন্য এবং সাংবাদিকদের বিরুদ্ধে আক্রমণের বিচার নিশ্চিত করার জন্য দৃঢ় পদক্ষেপের দাবি জানায়।
অধিকার সংস্থাগুলির দাবি:
 ইসরায়েল সরকার কর্তৃক সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার একটি পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ এবং স্বাধীন তদন্ত পরিচালনা এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা।
 একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্স কর্তৃক এই ঘটনার সমান্তরাল তদন্ত পরিচালনা করা যাতে এই হত্যাকাণ্ডের তদন্তের বিশ্বাসযোগ্যতা এবং নিরপেক্ষতা নিশ্চিত হয়।
 ইসরায়েল সরকার যদি স্বাধীন ও নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করতে ব্যর্থ হয় তবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক এই ঘটনার তদন্ত করা।
 ইসরায়েল সরকারের উপর প্রভাব আছে এমন রাষ্ট্রগুলোকে সাংবাদিক ও সংবাদপত্রের সুরক্ষা নিশ্চিত করতে এবং ফিলিস্তিনে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসানের জন্য ইসরায়েলকে চাপ দিতে হবে।
 বৈশ্বিক এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসানের জন্য সরকারগুলিকে স্পষ্ট ব্যবস্থা নিতে হবে।
সম্পূর্ণ ইংরেজি বিবৃতিটি এখানে দেখুন: https://ipi.media/34-rights-groups-demand-independent-investigation-into-the-killing-of-al-jazeera-journalist-shireen-abu-akleh/?mc_cid=961ae30255&mc_eid=e98bd4adb7

আর্টিকেল নাইনটিন যুক্তরাজ্য ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। ১৯৮৭ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত এই সংস্থাটি মত প্রকাশের স্বাধীনতা ও মুক্ত চিন্তা নিশ্চিতে কাজ করে আসছে। সংস্থাটি ২০০৮ সাল থেকে দক্ষিণ এশিয়ায় এর কার্যক্রম শুরু করে।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ