শনিবার ● ২৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে স্বাধীনতা দিবসে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্বনাথে স্বাধীনতা দিবসে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (২৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৫০মিঃ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলার দূর্য্যাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজিত ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷ এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমির আলী৷ তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল৷ আর তাই আমরা স্বাধীন দেশ পেয়েছি৷ বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না৷
দূর্য্যাকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাইস্তা মিয়ার সভাপতিত্বে এবং সংগঠক তুরণ চৌধুরী ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ সভাপতি শিপন আলীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, শাখাওয়াত হোসেন, স্থানীয় ইউপি মেম্বার মাসুক আলী, দৌলতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আমির আলী, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম, প্রবাসী মনোহর আলী, সংগঠক জিলু মিয়া চৌধুরী, ছিদ্দেক আলী, আছকন্দর আলী, বীরেন্দ্র লাল, জাকারিয়া, এলাইচ মিয়া, রাসেল আহমদ৷
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র জীবন আলী ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষিকা শেফালী রাণী তালুকদার৷
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ