শনিবার ● ২৬ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

রাজেশ বাসফোর,গাইবান্ধা প্রতিনিধি :: (২৬ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১০.৫৫মিঃ) গাইবান্ধায় বিপুল উত্সাহ উদ্দীপনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে৷ জেলা প্রশাসন এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে৷ কর্মসূচির মধ্যে ছিল বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা, গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন, শিশু-কিশোরদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পৌরসভা একাদশ ও জেলা প্রশাসন একাদশের মধ্যে স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল, মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘সুখী সমৃদ্ধ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে ডিজিটাল প্রযুক্তির সার্বজনীন ব্যবহার’ শীর্ষক আলোচনা আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷
আনুষ্ঠানিক কুচকাওয়াজ ও পতাকা উত্তোলন শেষে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়৷ জেলা প্রশাসক আবদুস সামাদ সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস-উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও মুক্তিযোদ্ধা মমিনুল ইসলাম জুবেল প্রমুখ৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ