শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
রাঙামাটি, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৭ জুন ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ের সংঘাত বন্ধে নতুন ‘শান্তি চুক্তি’র প্রস্তাব দিয়েছে ইউপিডিএফ
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ের সংঘাত বন্ধে নতুন ‘শান্তি চুক্তি’র প্রস্তাব দিয়েছে ইউপিডিএফ
শুক্রবার ● ১৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহাড়ের সংঘাত বন্ধে নতুন ‘শান্তি চুক্তি’র প্রস্তাব দিয়েছে ইউপিডিএফ

ছবি : ইউপিডিএফের পক্ষে কেন্দ্রীয় নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা নতুন দাবিনামা হস্তান্তর করেন অবসরপ্রাপ্ত মেজর মো. এমদাদুল ইসলামের কাছে৷ অনলাইন ডেস্ক :: দুই যুগ আগে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বিরোধিতার মধ্য দিয়ে আত্মপ্রকাশকারী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) পাহাড়ে দীর্ঘদিন ধরে চলা হানাহানি বন্ধে নতুন চুক্তির প্রস্তাব দিয়েছে৷
সংগঠনটি মধ্যস্ততাকারীর মাধ্যমে সরকারের কাছে পেশের জন্য এই লিখিত প্রস্তাব দিয়েছে৷ প্রস্তাবে বর্তমান শান্তি চুক্তি বাস্তবায়নের সময়সীমা নির্ধারণের দাবি করা হয়েছে৷ প্রয়োজনে পাহাড়ের সব পক্ষকে নিয়ে সরকারের সঙ্গে সংলাপে বসতেও আপত্তি নেই জানানো হয়েছে৷
পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও রক্তপাত বন্ধে চেষ্টা করছেন জানালেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এখনই ইউপিডিএফের এই প্রস্তাবের বিষয়ে মন্তব্য করতে রাজি হননি৷
পাহাড়ে বিদ্রোহ আর রক্তক্ষয় অবসানে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) এর সঙ্গে শান্তি চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার৷
তখন জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন জেএসএসের পতাকাতলে ঐক্যবদ্ধ ছিল পাহাড়িরা৷ কিন্তু চুক্তির বিরোধিতা করে পার্বত্য চট্টগ্রামের পূর্ণ স্বায়ত্তশাসনের দাবিতে ১৯৯৮ সালে প্রসিত বিকাশ খিসার নেতৃত্বে গড়ে ওঠে ইউপিডিএফ৷
তারপর পিসিজেএসএস-ইউপিডিএফ দ্বন্দ্বে পাহাড়ে অনেক রক্ত ঝরেছে৷ শান্তি চুক্তি বাস্তবায়ন নিয়ে সন্তু লারমার ক্ষোভের মধ্যে পাহাড়ি সংগঠনগুলোর মধ্যেও দেখা দেয় বিভাজন৷ পিসিজেএসএস আবার ভেঙে গড়ে ওঠে পিসিজেএসএস (এমএন লারমা-সংস্কারপন্থী) ৷ প্রসিত বিকাশ খিসার দল ভেঙেও গড়ে ওঠে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নামে আরেকটি সংগঠন৷ গত কয়েক বছরে পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে অশান্তি চলার মধ্যেই শান্তির প্রস্তাব নিয়ে এল ইউপিডিএফ৷
গত ৯ জুন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের বড়কলক এলাকায় এক অনুষ্ঠানে ইউপিডিএফের পক্ষে কেন্দ্রীয় নেতা উজ্জ্বল স্মৃতি চাকমা এ দাবিনামা হস্তান্তর করেন অবসরপ্রাপ্ত মেজর মো. এমদাদুল ইসলামের কাছে৷
ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওই অনুষ্ঠানে উপস্থিত ইউপিডিএফ খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা বলেন, সরকারের ‘প্রতিনিধিদের’ সঙ্গে ২০১৯ সাল থেকে কয়েক দফা আলোচনার পর এই প্রস্তাব দেওয়া হয়েছে৷
কেন এখন এই প্রস্তাব এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘পার্বত্য শান্তি চুক্তির পর অনেক বছর পেরিয়ে গেছে ৷ এত বছরেও চুক্তি বাস্তবায়ন হচ্ছে না ৷ চুক্তির কিছু অসঙ্গতি দূর করারও বিষয় আছে৷ নানা কারণে পরিস্থিতি খুব নাজুক ৷ তাই আমরা নতুন চুক্তির প্রস্তাব দিয়েছি৷ ’’
সেই মধ্যস্ততাকারীর ভূমিকায় থাকা সাবেক সেনা কর্মকর্তা এমদাদুল ইসলাম ‘দীর্ঘদিনের’ আলোচনা শেষে ‘আনুষ্ঠানিকভাবে’ লিখিত প্রস্তাব পাওয়ার বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ৷
এমদাদুল ইসলাম কর্মরত অবস্থায় পার্বত্য শান্তি চুক্তি আলোচনায় অংশ নিয়েছিলেন ৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেষণে পদায়িত হয়ে মিয়ানমারে হেড অব মিশন হিসেবে কাজ করেন ৷ পরে কঙ্গোতে শান্তি রক্ষী মিশনেও দায়িত্ব পালন করেন তিনি৷
পার্বত্য চট্টগ্রাম: শাসন ও সংঘাতের ইতিহাস
আরাকান ও ত্রিপুরা রাজের লড়াই
৯৫৩ সালে এখনকার পার্বত্য চট্টগ্রাম ছিল আরাকান রাজার দখলে৷ তিনশ বছরের শাসনের পর ১২৫৩ সালে তাদের কাছ থেকে তৎকালীন ত্রিপুরার রাজা অঞ্চলটি দখল করে নেয়৷ ১৫৭৫ সালে আবার দখল ফিরে পায় আরাকানরা৷ ১৬৬৬ সালে তাদের কাছ থেকে নিয়ন্ত্রণ নেয় মুঘলরা৷
এমদাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘অনেকদিনের চেষ্টার ফসল এটি ৷ দীর্ঘ সময় ধরে তাদের সাথে এ বিষয়ে আলোচনা হয়েছে৷ তারা প্রস্তাবনা তৈরি করেছে সময় নিয়ে৷ এরপর আমাদের দিয়েছে৷”
ইউপিডিএফের প্রস্তাব শিগগিরই সরকারের সংশ্লিষ্টদের কাছে পৌঁছানো হবে বলে এক জানান তিনি৷
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘আপনি যেমন শুনেছেন, আমিও শুনতে পাচ্ছি ৷ অগ্রগতি তখনই বলি, যখন একটা কিছু হয় ৷ এটা এখনো লিকুইড স্টেজে৷ একটা কিছু ফর্ম করুক, তারপর বলব৷ যা করার… পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার জন্যই চেষ্টা করছি৷ পাহাড়ে রক্তপাত বন্ধ করার জন্য চেষ্টা করছি৷ ”
প্রস্তাবটি পেয়েছেন কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘‘আমরা এখনই এ বিষয়ে বলতে পারছি না৷ ’’
প্রস্তাবে যা আছে
চুক্তির আকারে পেশ করা ইউপিডিএফের দাবিনামায় আটটি ভাগ আছে৷ ৬৬ পৃষ্ঠার ওই প্রস্তাবে মোট ৮৭টি দাবি এবং প্রত্যেক দাবির যৌক্তিকতা ব্যাখ্যা করা হয়েছে৷
দাবিনামার ভাগগুলো হলো- সাংবিধানিক অবস্থা, সাংবিধানিক আইন ব্যতিত অন্যান্য কতিপয় আইনের রহিতকরণ ও সংশোধন, সংরক্ষিত এলাকা ঘোষণা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন ১৯৮৮ এর সংস্কার, পার্বত্য জেলা পরিষদ আইন সমূহের সংস্কার, পুলিশ বাহিনী ও প্রশাসন, পুনর্বাসন মামলা প্রত্যাহারসহ অন্যান্য বিষয় এবং চুক্তি বাস্তবায়ন কমিটি ও চুক্তি বলবৎকরণ৷
ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে গত কয়েক বছর ধরে চলমান সংঘাতে তারাই বেশি ক্ষতিগ্রস্ত৷
তিনি বলেন ‘‘তারপরও আমরা সহনশীল৷ কীভাবে সংঘাত বন্ধ করে পার্বত্য জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা যায় সে চেষ্টায় আছি৷ সরকারও আন্তরিকতা দেখাচ্ছে বলে মনে হচ্ছে৷ কথা বলার অবস্থা তৈরি হচ্ছে৷ তাই সরকারের সাথে ডায়লগে যাওয়ার আগে এই প্রস্তাব৷ ’’
বর্তমান পরিস্থিতিতে এ ধরনের কোনো সংলাপ হলে সব পক্ষের উপস্থিতি প্রয়োজন উল্লেখ করে অংগ্য বলেন, ‘‘পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতির সঠিক সমাধান চাইলে সবাইকে নিয়ে সংলাপের কোনো বিকল্প নেই৷”
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছেও চিঠি পাঠিয়েছেন বলে জানান অংগ্য মারমা৷
তিনি বলেন, ‘‘চিঠি দেওয়া সংলাপে যাওয়ার আগে একটা স্বাভাবিক সাংগঠনিক প্রক্রিয়া৷ আমাদের দাবিনামায় শান্তি চুক্তির বিষয়গুলোও যে উল্লেখ আছে তা উনাদের জানিয়েছি৷ যদি তারা মনে করেন একসাথে কাজ করার মতো অবস্থা আছে৷ তাহলে সবপক্ষের উপস্থিতিতেই সংলাপ হতে পারে৷ ’’
তবে ইউপিডিএফের এই প্রস্তাবের বিষয়ে কথা বলতে সন্তু লা্রমা নেতৃত্বাধীন পিসি জেএসএসের শীর্ষ পর্যায়ের তিনজন নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে৷
এনিয়ে এখনই মন্তব্য করতে রাজি নন৷ তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক জেএসএসের অন্য এক নেতা৷

সূত্র : ডয়চে ভেলে ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।





খাগড়াছড়ি এর আরও খবর

আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)