শুক্রবার ● ১৭ জুন ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সাথে কিরণের মতবিনিয়ম সভা
ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সাথে কিরণের মতবিনিয়ম সভা
গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি :: ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটিতে আমির হোসেন আমু‘র একান্ত সচিব মো.ফখরুল মজিদ কিরণ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় শহরের সুইট বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের (২তলায়) রিপোর্টার্স ইউনিটির হলরুমে গাজী মো.গিয়াস উদ্দিন বশিরের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু‘র একান্ত সচিব আলহাজ্ব মো.ফখরুল মজিদ কিরণ। রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,যুবলীগ নেতা,মানবতার ফেরিওয়ালা,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো.ছবির হোসেন,সাবেক ছাত্রলীগের সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ হাদিসুর রহমান মিলন,সাধারণ সম্পাদক মো.জামাল হোসেন মিঠু,জেলা মেম্বার ফোরামের সভাপতি,বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ঠিকাদার মো.মনিরুজ্জামান মনির। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি মো মোস্তফাকামাল বাবুল, সহ-সভাপতি মো.সুমন তালুকদার,সাধারণ সম্পাদক এজিএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো.শাওন মোল্লা,নির্বাহী সদস্য মো.মনির হোসেন খান,মো.বাবু খান,আজগর মল্লিক, মো.তানিম হোসেন,মো.হোসেন হাওলাদার,মো.নজরুল ইসলাম লিটুসহ সংগঠনের সদস্যবৃন্দ।
প্রধান অতিথি ফখরুল মজিদ কিরণ বলেন, আপনাদের রিপোর্টার্স ইউনিটির সংবাদকর্মীদের নিয়ে আমাদের ভুল তথ্য দেওয়া হয়েছে। যাইহোক আমি আপনাদের সংগঠন দেখার জন্য এসেছি। আপনারা এখানে একত্রে সবাই মিলেমিশে সুন্দর একটি পরিবেশের মধ্যদিয়ে সংগঠন করেছেন। আপনারা দলমতের উর্দ্ধে থেকে কাজ করবেন। ন্যায়ের পক্ষে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। আমাদের নেতা আলহাজ্ব আমির হোসেন আমু সাহেব ঝালকাঠি নলছিটি যোগাযোগের সুগন্ধা নদীতে একটি ব্রিজ করার জন্য আগে থেকেই চেষ্টা করছেন। আপনারা দেশের জন্য জাতির জন্য কাজ করবেন। বর্তমান সরকারের উন্নয়নকে তুলে ধরবেন ও সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুঃখ ও সমস্যকে তুলে ধরবেন।





নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি