রবিবার ● ২৬ জুন ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » গলায় ফাঁস দিয়ে বিশ্বনাথে বৃদ্ধের আত্মহত্যা
গলায় ফাঁস দিয়ে বিশ্বনাথে বৃদ্ধের আত্মহত্যা
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আবদুল খালিক (৭০) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ জুন) রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের চকরাম প্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে। আবদুল খালিক ওই গ্রামের মৃত রশিদ আলীর ছেলে। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
খালিকের পরিবারের লোকজন জানান, বেশ কিছু দিন ধরে তাকে মানসিক ভারসাম্যহীন দেখাচ্ছিল। প্রায়ই সকলের সাথে অস্বাভাবিক আচরণ করতেন। ঘরে বন্যার পানি আসলে পরিবারের লোকজন অন্যত্র গেলেও তিনি পানির মধ্যে ঘরেই অবস্থান করেন। ঘটনার দিন রাতে বসতঘরের কাছাকাছি তার ভাইপোর ঘরের তীরের সাথে কারেন্ট জাল ও ছোট রশি ব্যবহার করে গলায় ফাঁস নেন তিনি।
এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখেতে পেয়ে নামিয়ে আনেন। ততক্ষণে নিষ্প্রাণ হয়ে যায় আবদুল খালিকের দেহ।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই জয়ন্ত সরকার বলেন, বৃদ্ধের নিথরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রির্পোটের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।





খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল
ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা