বৃহস্পতিবার ● ৩০ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ছাত্রলীগ নেতা সুজনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
রাঙামাটিতে ছাত্রলীগ নেতা সুজনের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি :: রাঙামাটিতে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার ২৯ জুন বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে রাঙামাটি জেলা ছাত্রলীগে উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাঙামাটি জেলা ওলমা লীগের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণি।
রাঙামাটি জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিমুল দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকাশ চাকমার সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে জেলা ছাত্রলীগের সভাপতি একরামুল হক মিশু, সহ-সভাপতি কলিম আহম্মেদ, সহ-সভাপতি ফোরকান আহম্মেদ নাফিস, আইন বিষয়ক সম্পাদক সাইদুজ্জামান পাপ্পু, ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম রাজু, উপ-গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক শাহ আলম, সহ-সম্পাদক আনোয়ার হোসেন কাউছারসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত ২২জুন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে গমন করেন। বর্তমানে তিনি ভারতের একটি বেসরকারি হাসপাতালে সফল অপারেশন শেষে চিকিৎসাধীনরত অবস্থায় ভর্তি রয়েছেন।





বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর
হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত