শিরোনাম:
●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রাঙামাটি, শুক্রবার, ৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ জুন ২০২২
প্রথম পাতা » কুষ্টিয়া » তিন মাসেই ভাঙলো শরিফার ঘর, স্বামী বিপ্লবের বিরুদ্ধে যৌতুকের মামলা
প্রথম পাতা » কুষ্টিয়া » তিন মাসেই ভাঙলো শরিফার ঘর, স্বামী বিপ্লবের বিরুদ্ধে যৌতুকের মামলা
বৃহস্পতিবার ● ৩০ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন মাসেই ভাঙলো শরিফার ঘর, স্বামী বিপ্লবের বিরুদ্ধে যৌতুকের মামলা

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: বিবাহের মাত্র তিন মাসের মাথায় যৌতুকের কারণে গরিব পরিবারে জন্ম নেওয়া শরিফার সংসার ভাঙলো। উল্লেখ্য তাদের বিবাহের নিকাহনামা মতে দেখা যায়, কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর ইউনিয়নের হাটশ-হরিপুর গ্রামের জামিরুল ইসলাম ওরফে টিক্কার ছেলে বিপ্লব হোসেন গত ১৩ই মার্চ ২০২২ তারিখে আলমপুর ইউনিয়নের দহকুলা গ্রামের মৃত শরীফ উদ্দিনের কন্যা শরীফার (তালাকপ্রাপ্ত) সাথে ২ লক্ষ টাকা দেনমোহরে বিবাহ করেন।
দেনমোহরের টাকা পরিশোধ না করে বিবাহের পর দিন থেকে যৌতুক লোভী স্বামী বিপ্লব ২ লক্ষ টাকার জন্য শরীফার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে। বিয়ের পর শরীফাকে নিজ বাড়িতে প্রথমে না তুলে ভাদালিয়া এলাকায় একটি বাসায় রেখে নির্যাতন করতো। অবশেষে শরিফা গত ১২ মার্চ ২০২২ তারিখে কুষ্টিয়া মডেল থানায় বিপ্লবের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের কারণে বিপ্লব তার নিজ বাড়ি হাটশ হরিপুরে শরীফাকে নিয়ে যাওয়ার পরপরই তার ওপর শুরু হয় বর্বরোচিত নির্যাতন। যৌতুকের টাকা না দিতে পারায় সর্বশেষ গত ১০ জুন ২০২২ তারিখে শরীফাকে তার নিজ বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয় তার যৌতুকলোভী স্বামী বিপ্লব।
অবশেষে কোন উপায়ান্তর না পেয়ে শরিফার মাতা গত ১৫ জুন ২০২২ তারিখে বিপ্লবের বাড়িতে যান এবং জামাইকে বিষয়টি মীমাংসার জন্য দাওয়াত দিয়ে আসে। শ্বাশুড়ীর কথামত বিপ্লব গত ১৭ জুন ২০২২ তারিখে দহকুলা গ্রামে তার শ্বশুর বাড়িতে আসেন। শ্বশুর বাড়িতে এসেই তিনি ২ লক্ষ যৌতুকের টাকা দাবি করে বলেন, এখনই টাকা প্রদান করেন তা না হলে আপনার মেয়েকে আমি ঘরে তুলবো না বলে রাগারাগি করে চলে যান।
এদিকে শরিফা প্রতিবেদককে জানায় ১৭ তারিখে আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর পরই আমার কোনো অনুমতি না নিয়ে বিপ্লব নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। অবশেষে আমি আদালতের শরণাপন্ন হয়েছি।
আদালতের নথি সূত্রে জানা যায়, শরিফা বাদী হয়ে গত ২৬/০৬/২০২২ তারিখে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বিপ্লব হোসেনকে বিবাদী করে কুষ্টিয়া বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে কুষ্টিয়া সি আর ৭৯৭/২০২২ নং মামলা দায়ের করেন। উক্ত মামলায় গত ২৭ তারিখে বাদী শরীফার জবানবন্দি গ্রহণ করেন মাননীয় আদালত। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড পূর্বক আগামী ২৫/০৮/২০২২ তারিখে বিবাদীকে আদালতে হাজিরের নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে শরীফা আরো বলেন, তার স্বামী কবুরহাট মোড়ে তার আত্মীয় রাশেদের কারখানায় কাজ করে। যৌতুকলোভী ও নির্যাতনকারী স্বামী বিপ্লবের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি যে, পরবর্তীতে আর কোন নারী তার লালসার শিকার যেন না হতে হয়।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)