শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ মার্চ ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ২৬ বিদ্রোহী ৪
প্রথম পাতা » গাজিপুর » কালীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ২৬ বিদ্রোহী ৪
রবিবার ● ২৭ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী ২৬ বিদ্রোহী ৪

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ মার্চ ২০১৬ : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মিঃ) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় আগামী ৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন৷ এবার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী সংখ্যা ২৬ জন৷ তাদের মধ্যে আওয়ামী চার বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে ৷

দলীয় প্রতীকে নির্বাচন হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে তেমন উত্‍সাহ নেই ৷ প্রচারণায় আওয়ামী লীগ প্রার্থীরা এগিয়ে থাকলেও তিনটি ইউনিয়নে রয়েছেন দলটির বিদ্রোহী প্রার্থী ৷ এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে অস্বস্তি বিরাজ করছে ৷ এদিকে সাতটি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা সরকারদলীয় কর্মী-সমর্থকদের হুমকির জন্য প্রচারণা চালাতে পারছেন না বলে অভিযোগ রয়েছে ৷

নাগরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছে ৷ তাদের মধ্যে আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন৷ তারা হলেন- বর্তমান চেয়ারম্যান মো. সিরাজ মিয়া (চশমা) ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. আব্দুল কাদির মিয়া (আনারস)৷ এছাড়া অন্য প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের এসএম আলী আহমেদ (নৌকা), বিএনপির মো. আব্দুল রহিম সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মো. মাওলানা মাসুদ (মোটরসাইকেল), স্বতন্ত্র হরিপদ চন্দ্র নাগ (টেলিফোন) ও মাহবুব মোল্লা (রজনীগন্ধা)৷

তুমুলিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. আবু বকর বাক্কু (নৌকা), বিএনপির মো. সিরাজউদ্দিন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের মাসুদ পারভেজ (হাতপাখা) ও স্বতন্ত্র মাহফুজুল হক (আনারস)৷

বক্তারপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. আতিকুর রহমান আকন্দ ফারুক, বিএনপির মো. রফিজুল ইসলাম ও ইসলামী আন্দোলনের

মাওলানা জাকির হোসেন৷ নির্বাচনী প্রচারে ফারুকের কর্মী সমর্থকরা বাধা দিচ্ছে বলে অভিযোগ করেন রফিজুল৷ তবে অভিযোগ অস্বীকার করেন ফারুক ৷

মোক্তারপুর ইউপিতে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মো. শরিফুল ইসলাম তোরণ, বিএনপির মো. রফিকুল ইসলাম পালোয়ান, ইসলামী আন্দোলনের মো. আব্দুল সালাম প্রধান ও স্বতন্ত্র কবির হোসেন মন্নান ৷ প্রার্থী মো. রফিকুল ইসলাম পালোয়ান সরকারদলীয় নেতাকর্মীদের ভয়ভীতি ও হুমকির কারণে প্রচার-প্রচারণা চালাতে পারছেন না বলে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন ৷ তবে মো. শরিফুল ইসলাম তোরণ এ অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন৷

জাঙ্গালিয়া ইউনিয়নে প্রচারনায় তুঙ্গে প্রধান দুই রাজনৈতিক দলের চেয়ারম্যান প্রার্থীরা৷ তারা হলেন- আওয়ামী লীগের গাজী সারোয়ার হোসেন ও বিএনপির মো. নেছার উদ্দিন আহমেদ নুহু৷ এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. রাশিকুল ইসলাম খান (আনারস)৷

জামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মো. মাহবুবুর রহমান খান (ফারুক মাস্টার) ও বিএনপির মো. হারুন অর রশিদ, বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী মো. খাইরুল আলম (অটোরিকশা)৷ গত ২০ মার্চ রবিবার খাইরুল আলম নির্বাচনে প্রচার চালাতে কলাপাটুয়া এলাকায় গেলে সরকারদলীয় কর্মীরা বাধা দেয় ৷

বাহাদুরশাদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের শাহাবুদ্দিন আহমেদ (নৌকা), বিএনপির বর্তমান চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন (ধানের শীষ), আওয়ামী লীগের বিদ্রোহী মোস্তফা কামাল ৷

৭টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৩০৬ জন৷ এর মধ্যে পুরুষ ৮৪ হাজার ২৫৬ ও মহিলা ৮৭ হাজার ৫০ জন৷ কেন্দ্রের সংখ্যা ৭৬টি ও কক্ষের সংখ্যা ৪৪৭টি ৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)