শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩০ জুলাই ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » ভ্রাতঘাতি সংঘাত বন্ধের আহ্বানে পানছড়িতে মানববন্ধন
প্রথম পাতা » খাগড়াছড়ি » ভ্রাতঘাতি সংঘাত বন্ধের আহ্বানে পানছড়িতে মানববন্ধন
শনিবার ● ৩০ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভ্রাতঘাতি সংঘাত বন্ধের আহ্বানে পানছড়িতে মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: ভ্রাতৃঘাতি সংঘাতের পথ পরিহার করে আন্দোলনে সামিল হবার জন্য পিসিজেএসএস’র প্রধান সন্তু লারমার প্রতি আহ্বান জানিয়ে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পৃথক দুই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি।
আজ শনিবার ৩০ জুলাই ২০২২ সকালে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মনিপুর এলাকায় ও লোগাং ইউনিয়নের বাবুড়ো পাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ২০১৮ সালে পিসিজেএসএস-মুল ও ইউপিডিএফ-মুল এর মধ্যেকার হওয়া সমঝোতা মেনে চলার আহ্বান জানানো হয়।
সকাল ১০টায় ২নং চেঙ্গী ইউনিয়নের মনিপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির সদস্য সচিব কালাচাঁদ চাকমার সভাপতিত্বে ও কমিটির সদস্য সঞ্জয় চাকমার সঞ্চালনায় ও বক্তব্য রাখেন ২নং চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি সদস্য অনিল চন্দ্র চাকমা ও ৪নং লতিবান ইউনিয়ন চেয়ারম্যান ভূমিধর রোয়াজা। আর এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক বরুন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা সাধারণ সম্পাদক সুনীল ময় চাকমা।
অপরদিকে, বাবুড়ো পাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে ভ্রাতিঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি আহ্বায়ক ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান শান্তিজীবন চাকমার সভাপতিত্বে ও ১নং লোগাং ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার চাকমার সঞ্চালনায় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মানেক পুদি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা সভাপতি এস মঙ্গল চাকমা প্রমুখ।
মানববন্ধনে শান্তি জীবন চাকমা ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বানে একটি স্বরচিত কবিতা পাঠ করেন। এতে তিনি সকল ভেদাভেদ ও হানাহানি ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের নামার আহ্বান জানান।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ না হলে পাহাড়ি জনগণের ক্ষতি ছাড়া কোন লাভ হবে না। দীর্ঘ সময় ধরে চলা ভ্রাতৃঘাতি সংঘাতে জাতির যে ক্ষতি হয়েছে তা কোনভাবেই পূরণ সম্ভব নয়। তাই সকলকে ভ্রাতৃঘাতি সংঘাতের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি ইতিপূর্বে ইউপিডিএফ-মুল ও পিসিজেএসএস-মুল এর মধ্যেকার হওয়া সমঝোতা মেনে সংঘাত পরিহারের আহ্বান জানান।
বক্তারা একটি বিশেষ মহলের ইন্ধনে পিসিজেএসএস-মুল নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাত শুরু করেছে উল্লেখ করে বলেন, ইউপিডিএফ-মুল এর পক্ষ থেকে বার বার সংঘাত বন্ধের আহ্বান ও চুক্তি বাস্তবায়নের আন্দোলনে সহযোগিতার আশ্বাস দেওয়ার পরও পিসিজেএসএস-মুল ইউপিডিএফ-মুল এর সাথে হওয়া সমঝোতা লঙ্ঘন করে সংঘাতমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা কারোই কাম্য নয়। তারা বলেন, জনগণ আর ভাইয়ে ভাইয়ে সংঘাত, হানাহানি দেখতে চায় না, ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের আন্দোলন দেখতে চায়।
তারা বলেন, আমরা সবাই শান্তিতে থাকতে চাই, একতাবদ্ধ থাকতে চাই। সেজন্য আমরা আজকে এই মানববন্ধন থেকে অচিরেই সংঘাত বন্ধ করে শান্তি স্থাপনের জন্য সন্তু লারমা ও তার দল পিসিজেএসএস-মুল এর প্রতি আহ্বান জানিয়েছেন।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)