শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » ঢাকা » জনগনকে দেউলিয়া করতে তেলের দাম বৃদ্ধি : মোমিন মেহেদী
প্রথম পাতা » ঢাকা » জনগনকে দেউলিয়া করতে তেলের দাম বৃদ্ধি : মোমিন মেহেদী
রবিবার ● ৭ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগনকে দেউলিয়া করতে তেলের দাম বৃদ্ধি : মোমিন মেহেদী

ছবি : সংবাদ সংক্রান্তসংবাদ বিজ্ঞপ্তি :: নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অন্যান্য দেশের তুলনাসহ বিভিন্ন খোড়া যুক্তিতে জনগনকে দেউলিয়া করতে তেলের দাম ১৭ বারের মত বৃদ্ধি করা হয়েছে। যদি দাম না কমানো হয়; জনগন জানে কিভাবে এইসব বদমন্ত্রী-আমলাদেরকে শিক্ষা দিতে হয়; সেই শিক্ষার পথে যাবে বাংলাদেশের সাধারণ মানুষ।

জ্বালানি তেলের দাম হঠাৎ করেই ৩৪ থেকে ৪৬ টাকা পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে ৬ আগস্ট বিকেলে পুরানা পল্টনে এক সমাবেশে উপরোক্ত কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, কাদের পেট ভরতে তেলের দাম বৃদ্ধি করে জনগনকে দেউলিয়া করছে সরকার; তা এখনই খতিয়ে দেখা দরকার। একদিকে কারা টাকা পাচার করছে, তা বলতে পারছে না, অন্যদিকে ক্রমশ সবকিছুর দাম বাড়িয়ে দেশের বাইরে আরামে দিনযাপন করছে সরকারের কলাকুশলিগণ; এগুলো ভালো লক্ষণ নয়। এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার আবুল হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা মহানগর দক্ষিণ এনডিবির যুগ্ম আহবায়ক রুবেল আকন্দ প্রমুখ। এসময় নেতৃবৃন্দ বলেন, গত ২৩ বছরে ২৬ বার জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর নতুন করে আবার বিভিন্ন খোড়া অজুহাতে সাপ্তাহিক শেষ কর্মদিবসে চোরের মত জনগনের কাঁধে সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে তামশা দেখা আমলা-মন্ত্রীদেরকে বলতে চাই, অনতিবিলম্বে সিদ্ধান্ত থেকে সরে না আসলে সারাদেশে সাধারণ মানুষকে সাথে নিয়ে আন্দোলন করা হবে। আমরা ক্ষমতায় আসতে বা থাকতে চাই না, কেবলমাত্র ছাত্র-যুব-জনতাকে সাথে নিয়ে দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে ভালো থাকতে চাই, সেই চাওয়াতেও যদি ছাই দিয়ে আপনারা রাজত্ব চালাতে চান, তা দুঃস্বপ্ন করে দেবে বাংলাদেশের সাধারণ মানুষ। এসময় মোমিন মেহেদী আরো বলেন, বিশ্বে জ্বালানি তেলের দাম যখন কমেছে, তখন নির্মম এই সিদ্ধান্ত কার স্বার্থে? যখন প্রধানমন্ত্রী বলছেন, আমরা তেল রপ্তানিও করি, তখন কেন এমন নির্মম সিদ্ধান্ত? তা জনগন জানতে চায় এবং অতি দ্রুত তেলে দাম আগের দামেই কিনতে চায়। করোনা পরিস্থিতিতে এমন নির্মমতা তারা আর দেখতে চায় না।

নেতৃবৃন্দ এসময় আরো বলেন, কাদের সাহেব বলেছেন, বিপিসিকে দেউলিয়ার হাত থেকে বাঁচাতে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। এখন প্রশ্ন হলো- তাহলে কি তিনি এবং তার সরকার জনগনকে দেউলিয়া দেখতে চান?





ঢাকা এর আরও খবর

তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ