শিরোনাম:
●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাওনা টাকা না দেয়ার অজুহাতে মিথ্যা মামলার অভিযোগ
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাওনা টাকা না দেয়ার অজুহাতে মিথ্যা মামলার অভিযোগ
রবিবার ● ৭ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাওনা টাকা না দেয়ার অজুহাতে মিথ্যা মামলার অভিযোগ

প্রর্তীকি ছবি খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে এক ব্যাবসায়ীর পাওনা টাকা পরিশোধ না করে উল্টো লালমনিরহাট আদালতে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পারিবারিক সুসম্পর্কের সুযোগ নিয়ে টাকা-পয়সা নেয়ার পর এখন নানা টালবাহানা শুরু করেছেন বলে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন দাবি করেছেন।
জানা যায়, আব্দুল্লাহ আল মামুনের সাথে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার ধুবনী গ্রামের অধিবাসী মো. ইসমাইল হোসেনের ছেলে মো. সাইফুল ইসলামের সাথে তার পারিবারিকভাবে সুসম্পর্ক ছিল। তারা পরস্পর সম্পর্কে আপন ভায়রা ভাই। এক সময় পারিবারিক সম্পর্ক গড়ায় আর্থিক লেনদেনে। মো. সাইফুল ইসলাম শিক্ষকতার পাশাপাশি মজুদ মালের(ধান, চাল, ভুট্টা, হলুদ) ব্যাবসা শুরু করেন। ব্যাবসা সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়িতে তার বড় ভায়রা আব্দুল্লাহ আল মামুনের নিকট হতে ১৭/০২/২০১৭ইং তারিখে ৩০০টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পের মাধ্যমে একযোগে ১৫লাখ টাকা নগদ গ্রহণ করেন। একপর্যায়ে বেশ কিছুদিন ব্যাবসা কার্যক্রম চালিয়ে সাইফুল ইসলাম তার ব্যবসা বন্ধ করে দেয়। পরে আব্দুল্লাহ আল মামুনের তাগাদায় পাওনা ১৫লাখ টাকার মধ্যে ১২লাখ টাকা পর্যায়ক্রমে ৪দফায় ৩মাস, ৪মাস, ৬মাস পর পর সোনালী ব্যাংকের মাধ্যমে প্রেরণ করলেও অবশিষ্ট পাওনা ৩লাখ টাকা না দিয়ে আজ দিব কাল দিব বলে সময় ক্ষেপন করতে থাকে। আব্দুল্লাহ আল মামুন যোগাযোগ করলে কখনও নগদ টাকা পরিশোধ করবেন আবার কখনও নিজ ভোগদখলীয় জমির দলিল সম্পাদন করে দেবেন এমন প্রতিশ্রুতি দিতে থাকে। এভাবে প্রায় ৪বছর অতিবাহিত হয়। এরপর সাইফুল ইসলাম যোগাযোগ বিছিন্ন করে দেয়।
একপর্যায়ে পাওনা ৩লাখ টাকা ফেরত দেয়ার জন্য সময় চেয়ে পরবর্তীতে টাকা পরিশোধ না করার উদ্দেশ্যে প্রতারণার আশ্রয় নিয়ে সম্প্রতি সম্পূর্ণ মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে আব্দুল্লাহ আল মামুনের নামে লালমনিরহাটের হাতিবান্ধা থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে।
এব্যাপারে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার ছোট ভায়রা সাইফুল সোনালী ব্যাংকের মাধ্যমে বিভিন্ন সময়ে ১২লাখ টাকা প্রদানের পর আমার বাদ-বাকি পাওনা ৩লাখ টাকার জন্য আমি চাঁপের মধ্যে রাখলে এ টাকা পরিশোধ না করার কৌশল অবলম্বন সরূপ প্রতারণার আশ্রয় নিয়ে সম্পূর্ণ মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে বিভিন্নভাবে আমাকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা করছেন। তাছাড়া থানায় মামলা দায়ের পরবর্তী আদালতের মাধ্যমে আমার ঠিকানায় ডাকযোগে পাঠানো নোটিশ সমূহ কৌশলে আমার নিকট পৌঁছাতে দেয়া হয়নি। কিন্তু আমি নোটিশ প্রাপ্ত হয়েছি মর্মে আদালতকে বিভ্রান্ত করে ওয়ারেন্ট জারীর ব্যাবস্থা করা হয়েছে। মামলায় হাজিরা দিতে লালমনিরহাট আদালতে হাজির হলে দলবল নিয়ে আদালতের বাইরে পথ আগলে গতিরোধ করে আমার উপর আক্রমণ করে জানে মেরে ফেলার হুমকি দেয়ার লোকমুখে ও শশুরবাড়ী সূত্রে জানতে পেয়ে বর্তমানে আশংকায় ও আতঙ্কে রয়েছি। আমি সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সুবিচার কামনা করছি।
এ ব্যাপারে মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে জানার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আর্কাইভ