শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ আগস্ট ২০২২
প্রথম পাতা » খুলনা বিভাগ » একমুঠো ভাতের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে কে এই বৃদ্ধা
প্রথম পাতা » খুলনা বিভাগ » একমুঠো ভাতের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে কে এই বৃদ্ধা
রবিবার ● ৭ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একমুঠো ভাতের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছে কে এই বৃদ্ধা

ছবি : সংবাদ সংক্রান্ত ঝিনাইদহ প্রতিনিধি  :: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা বাজার এলাকায় ৭০ বছরের উর্ধে বয়সের ক্ষুধা পেটে অসুস্থ অসহায় উদভান্ত এক মা। নিয়তির নির্মম কষাঘাতে জর্জরিত হয়ে একমুঠো ভাতের জন্য কখনো মানুষের বাড়িতে, বাজারে, রাস্তায় অথবা কখনো ওলিতে গলিতে এই অসহায় মায়ের বিচরণ। পরনে মলিন একটুকরো কাপড়, উদাস দৃষ্টিতে প্রতিনিয়ত খুঁজে ফেরে তার সেই চেনা মুখ গুলো। হয়তো তারও ছিল সাজানো গোছানো সুখের সংসার, ছেলে মেয়ে আত্বীয়-স্বজন। এখন তার আর কেউ নেই, কি নির্দয় নিদারুন মানবেতর জীবন-যাপন। তিনি শুধু দু’ বেলা একটু খাবারের জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কোন বিত্তশালীর বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে থাকে আর ফ্যালফ্যাল করে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে একটু সহানুভূতির জন্য, একমুঠো ভাতের জন্য। রুগ্ন শরীর কথা ঠিকমত বলতে পারেন না। স্থানীয়রা তার বাড়ি বা পরিবারের ঠিকানা বলতে পারেন না। মাঝে মধ্যে দেখা মিলে উপজেলার কোলা বাজার এলাকার রাস্তায় এবং মানুষের বাড়িতে বাড়িতে একমুঠো ভাতের জন্য অপেক্ষা করতে। এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন-আল-আজাদ বলেন, আমিও ঐ বৃদ্ধ মহিলাকে কোলা বাজারে দেখেছি নাম ঠিকানা জানতে চেয়েছিলাম জবাবে উনি বলেন সহিদুল আমার ভাই আর আমার বাড়ি কোলায়। এরপর আমি কোলা এলাকায় ঐ ধরনের কাউকে খোঁজ করে পায়নি। তিনি বলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কোলা নামে একটা গ্রাম আছে আমি সেখানোও লোক মারফৎ খোঁজ নিয়েছি কিন্তু কেউ সঠিক ভাবে তার পারিবার এবং বাড়ির সন্ধান দিতে পারেননি। অসহায় বৃদ্ধার সহযোগীতার বিষয়ে আমি মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে কথা বলেছি। আসলে আমাদের উপজেলায় এই ধরনের মিসকিনদের রাখার কোন ব্যবস্থা নেই। তিনি আরো বলেন, সমস্যাটা হচ্ছে উনাকে ঠিকমত পাওয়া যায় না। একদিন দেখা মিললে পরবর্তি ৬দিন আর পাওয়া যায় না। আবার হঠাৎ করে দেখা মেলে একমুঠো ভাতের আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরতে। আমি সবাইকে বলে রাখছি আবার যদি কোলা এলাকায় তার দেখা মেলে তাহলে আমাকে জানাতে। তার জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বলে কিছু একটা ব্যবস্থা করা য়ায় কিনা আমি চেষ্ঠা করবো।

ঝিনাইদহের সাধুহাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
ঝিনাইদহ :: ঝিনাইদহ সদর উপজেলায় মাঠে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়নাল হোসেন (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ আগস্ট ২২ ইং) দুপুর ১ টার দিকে সাধুহাটি এলাকার রাঙ্গিয়ারপোতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আয়নাল ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। স্থানীয় কৃষক আশরাফুল জানান, আয়নাল সকালে জমিতে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতের পিলারের আর্থিং এর তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

দেশরুপান্ত’র পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও ঝিনাইদহের কৃতি সন্তান প্রখ্যাত সাংবাদিক, কলামিষ্ট
ঝিনাইদহ :: প্রতিষ্ঠাতা দেশরুপান্ত’র সম্পাদক ও ঝিনাইদহের কৃতি সন্তান প্রখ্যাত সাংবাদিক, কলামিষ্ট প্রয়াত অমিত হাবিবের স্মরনে আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়। জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে হাবিবা’র সভাপতিত্বে স্মরন সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, যশোর অঞ্চলের এলজিইডির নির্বাহী প্রকৌশলী এস এম নূরুল ইসলাম, বিশেষ আতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়ার লিংকন ইউনিভারসিটি’র শিক্ষক সাজ্জাদুল ইসলাম নয়ন, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, কেবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, অমিত হাবিবের ভাই ফয়জুল হাবিব রাঙা। অনুষ্ঠান পরিচালনা করেন. জিন্নাহনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুজ্জামান। এছাড়াও স্মরন সভায় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবকসহ নানা শ্রেনী পেশার মানুষ। স্মরন সভায় উপস্থিত অতিথিরা বলেন, প্রতিষ্ঠাতা দেশরুপান্তর সম্পাদক প্রয়াত অমিত হাবিবের মত একজন খ্যাতিমান সাংবাদিককে হারিয়ে মহেশপুর বাসীসহ আমরা সকলেই শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি অপর দিকে প্রয়াত সাংবাদিক অমিত হাবিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিকেলে তার নিজ বাড়ীতে দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়। সেসময় আত্মীয় স্বজন পরিবার পরিজনসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)