শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » ঝালকাঠি » ভূমিহীনদের ঘর পেয়েছে সচ্ছলরা,স্বামী স্ত্রীর নামে ২টি ঘর সঠিক তদন্তের দাবী
প্রথম পাতা » ঝালকাঠি » ভূমিহীনদের ঘর পেয়েছে সচ্ছলরা,স্বামী স্ত্রীর নামে ২টি ঘর সঠিক তদন্তের দাবী
বুধবার ● ২৪ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূমিহীনদের ঘর পেয়েছে সচ্ছলরা,স্বামী স্ত্রীর নামে ২টি ঘর সঠিক তদন্তের দাবী

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: দরিদ্র ও ভূমিহীন পরিবারের জন্য বরাদ্দ দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন সচ্ছল পরিবারের লোকজন। ঝালকাঠি জেলার রাজাপুর সদর ইউনিয়নে এ ঘটনাই ঘটেছে।

উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি আইন অনুযায়ী বসতবাড়ি এবং জমি নেই এমন ভূমিহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়া হবে। এলাকায় সে রকম পরিবার না পাওয়া গেলে ১০ শতকের কম জমি আছে এমন পরিবারকে ঘর বরাদ্দ দিতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, যে ১৫ থেকে ২০ টি ঘর বরাদ্দ পেয়েছে কিন্তু সেখানে থাকছেন না, তারা আসলে গৃহহীনই ছিলেন না। তাদের কয়েকজন বেশ সম্পদশালী। ২১ নংম্বর ব্রাক, একজন আবার সৌদি প্রবাসী, যার ভবন নির্মাণ কাজ চলছে। কারও কারও বাড়ির পাশাপাশি জমিজমা আছে। আবার আনসার কমান্ডার মোজাম্মেল ১৫০ নম্বর ঘরটি নিজের নামে ও ৩৭১ নম্বর ঘরটি তার স্ত্রীর নামে বরাদ্দ পেয়েছে। হ্যা যে কেউ এই প্রশ্ন তুলতে পারে এককই ব্যাক্তি দুইটি ঘর বরাদ্দ পেয়েছে কি ভাবে।

তবে একাধিক সূত্রে জানাগেছে,এই সকল ঘর বরাদ্দ পেতে গুনতে হয়েছে মোটা অর্থ। যেমন হাসিনা বেগমের স্বামী সৌদি প্রাবসী তিনিও টাকার বিনিময় ঘর পেয়েছেন । অপর দিকে টাকার বিনিময় যাহারা সরকারী ঘর পেয়েছে তাদের ব্রাক নাম্বার ৩৩২.১৪৫.৩৭৫.৩৮০ সহ দক্ষিন রাজাপুরের শহিদ নামে একজনের বাড়িতে সরকারি ঘর পেয়েছে। কিন্তু আবার বড়কৈবর্তখলী ব্রাকেও আবার একটি ঘর পেয়েছে।

দরিদ্র ও ভূমিহীন পরিবারের জন্য এসব বরাদ্দ দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছেন সচ্ছল পরিবারের লোকজন। রাজাপুর সদর ইউনিয়নের বড়কৈবর্ত খালী গ্রামে এ ঘটনাই ঘটেছে।

এই সকল দূর্নীতির পিছনে এলাকার কয়েকজন ব্যাক্তি রয়েছে যেমন ইউপি সদস্যের ভাই,উপজেলা ইউএনও অফিসের আনছারের দায়িত্বে রয়েছে শুক্কুর কমান্ডার। এদের মাধ্যমে টাকার লেনদেন হয়েছে বলে ঘর পাওয়া পরিবার গুলোর সদস্যরা জানিয়েছেন।

অপরদিকে বড় কৈবর্তখালী গ্রামে আবারো প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মানের কাজ শুরু হয়ে। কিন্তু আবাদি জমির বীজতলা নষ্ট করে উপহারের ঘর নির্মানের পরিকল্পনা নেয়ায় হতাশা গ্রস্থ হয়ে পড়েছে গ্রামের একাধিক কৃষক। এ সকল আবাদি জমির বীজ যাতে নষ্ট না করা হয় এবং ঐ জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতে পারে এমনটাই দাবি কৃষি নির্ভর ভুক্তভোগী কৃষকদের।

সম্প্রতি সরেজমিন গেলে সাংবাদিকদের সামনে জড়ো হন সেখানকার পঞ্চাশোর্ধ বহু মানুষ। সবার মুখে একই কথা, বিগত ২’শ বছর ধরে এই সকল আবাদি জমি আমাদের পূর্বপুরুষরা ভোগ দখল করেছে এবং সে অনুযায়ী বংশ পরাম্পরায় এখন আমরা এসব জমি চাষাবাদ ও ভোগদখল করে আসছি। এ সব জমির সিএস, আরএস এবং এসএ দাখিলা সহ যাবতীয় রেকর্ডীয় মালিকানার কাগজপত্র আমাদের কাছে রয়েছে। কিছু কিছু জমি নিয়ে আদালতে রেকর্ড সংশোধনের মামলাও চলমান রয়েছে।

ভুক্তভোগী কৃষক মোঃ সেলিম বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া এই জমিতে প্রতি বছরের ন্যায় এ বছরও জমিতে বীজতলা তৈরি করি এবং চাষাবাদ শুরু করি। হঠাৎ করে একটি ভেকু আমার জমিতে প্রবেশ করে বীজতলা সহ জমির মাটি কাটা শুরু করে। এমন খবর শুনে আমি সহ অন্য কৃষকরা জমিতে ছুটে গিয়ে জানতে পারি ইউএনও অফিসের নির্দেশে আমার চাষের জমিতে মাটি কাটা হচ্ছে। এ ছাড়াও লাভলু হাং, মোঃ রহমান মাস্টার,উজ্জল তেওয়ারী সহ একাধিক ভুক্তভোগী জমির মালিক দাবি করে জানান, কোন প্রকারের নোটিশ ছাড়াই আমাদের বীজতলা নস্ট করে চাষকরা জমির চারিপাশে মাটি কাটার প্রত্রিুয়া শুরু করেছেন। প্রান্তিক চাষী শাহ জামাল ও নাসিমা বেগম কান্না জরিত কন্ঠে বলেন এ বছর আমাদের মনেহয় না খেয়েই থাকতে হবে। জমিগুলো যেনো খাস খতিয়ানে না নিয়ে যান এবং আবাদী জমিগুলো নষ্ট করে জীবিকা নির্বাহের পথ বন্ধ না করেন, সে জন্য মাননীয় প্রধান মন্ত্রীর সু-দৃস্টির প্রার্থনা জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে রাজাপুর সহকারী কমিশনার ভুমি অনুজা মন্ডল বলেন, এই জমিতে মামলা চলমান আছে, কিন্তু মামলায় কোনো নিষেধাজ্ঞা নেই। মুজিব বর্ষের ঘর নির্মানের জন্য আমাদের এই খাস জমিটার প্রয়োজন তাই এখানে মাটি ও বালু ভরাট করে কাজ শুরু করেছি। যে জমিটাই আমরা কাজ করছি সেখানে কোনো বীজ রোপন করা ছিলোনা এবং কোনো চাষও দেওয়া হয়নি। অবশ্যই আমরা কৃষি জমি নস্ট করতে চাইনা , কিন্তু যে মানুষটার একে বারেই কিছু নেই সেই মানুষটার কথাও আমাদের ভাবতে হবে।





ঝালকাঠি এর আরও খবর

প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে  মানববন্ধন ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

আর্কাইভ