বুধবার ● ২১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » এএসপি রওশন আরা রব জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত
এএসপি রওশন আরা রব জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত
কাপ্তাই প্রতিনিধি :: কাপ্তাইয়ের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব রাঙামাটি জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন। সততা,নিষ্ঠা ও আন্তরিকতার সাথে উদ্ভাবনী কাজের মাধ্যমে পুলিশি সেবা বৃদ্ধি এবং পুলিশকে জনবান্ধব করার কাজে অসাধারণ ভুমিকা রাখায় গত আগস্ট মাসে অভিন্ন মানদন্ডের আলোকে তাঁকে রাঙামাটি জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসাবে নির্বাচিত করা হয়। এদিকে, গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা সভায় রাঙামাটি জেলার নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রবকে সম্মাননা স্মারক প্রদান করেন। প্রসঙ্গত, ৩১ তম বিসিএস (পুলিশ) ক্যাডারের এই চৌকস অফিসার-২০২১ সালের ১৬ জানুয়ারী কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পদে যোগদান করেন। দীর্ঘ ১ বছর ৮ মাস দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কাপ্তাইয়ের আইন শৃঙ্খলাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছেন। মাদক নির্মূল,মানুষের জানমাল রক্ষায় তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা