শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » পটিয়া কেন্দ্রীয় বিহার পরিদর্শনে থাইল্যান্ডের রাষ্ট্রদূত
প্রথম পাতা » চট্টগ্রাম » পটিয়া কেন্দ্রীয় বিহার পরিদর্শনে থাইল্যান্ডের রাষ্ট্রদূত
বুধবার ● ২১ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটিয়া কেন্দ্রীয় বিহার পরিদর্শনে থাইল্যান্ডের রাষ্ট্রদূত

ছবি : সংবাদ সংক্রান্ত চট্টগ্রাম :: চট্টগ্রামের পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কল্যাণ প্রকল্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস মাকাওয়াদি সুমিতমোর। গত রবিবার ১৮ সেপ্টেম্বর একদল সফরসঙ্গীসহ উক্ত বিহার পরিদর্শন করেন।
এসময় থাই এম্বাসেডরকে ফুল, উত্তরীয়, ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়ার পর পঞ্চশীল প্রার্থনা ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।
প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে ও বুদ্ধসেবক ভিক্ষুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিসেস মাকাওয়াদি সুমিতমোর। তিনি বলেন, থাইল্যান্ড বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। দুদেশের পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্কও চমৎকার। থাইল্যান্ড বাংলাদেশের বৌদ্ধদের পাশে সবসময় থাকবে এবং ধর্ম ও জীবন মানোন্নয়নে কাজ করে যাবে। বিশেষত বাংলাদেশের মানুষরা পর্যটন ও চিকিৎসা সেবার জন্য থাইল্যান্ড গমন করেন। তিনি মানুষে মানুষে যে সম্পর্ক তার ওপর গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করেন।
এছাড়া আরো বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ থাই কনস্যূলেটর আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল মামুন, কল্যাণমিত্র সুজিত বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার কাউন্সিলর পানম থমপ্রায়ুন, কাউন্সিলর পানুপন চোতিরাংসিয়াকুন, প্রথম সচিব সিয়াংপল কিত্তিওয়ানসাকুন, দ্বিতীয় সচিব বুসারা সাদায়েংসগ্রিথ,পটিয়া পৌরসভার মেয়র মো. আইয়ুব বাবুল, কাউন্সিলর রূপক কুমার সেন প্রমুখ।
উল্লেখ্য, প্রধান অতিথি পটিয়া কেন্দ্রীয় বিহারাধ্যক্ষকে থাইল্যান্ড সরকারের স্মারক তুলে দেন। পটিয়া কেন্দ্রীয় বিহারে তিনি মধ্যাহ্নভোজ গ্রহণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)