শিরোনাম:
●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » যুবলীগ কর্মী আকাশ হত্যার ঘটনায় ইউপি সদস্য মিজান গ্রেফতার
প্রথম পাতা » চট্টগ্রাম » যুবলীগ কর্মী আকাশ হত্যার ঘটনায় ইউপি সদস্য মিজান গ্রেফতার
শুক্রবার ● ২৩ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুবলীগ কর্মী আকাশ হত্যার ঘটনায় ইউপি সদস্য মিজান গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে শহিদুল ইসলাম আকাশ নামে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য মিজানুর’কে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জোরারগঞ্জ থানাধীন হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার সন্ধ্যায় হামলার শিকার হয়ে যুবলীগ কর্মী আকাশের মৃত্যুর পর বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে নিহত যুবলীগ কর্মী আকাশের বড় বোন জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ান পুর এলাকার মোঃ মাহফুজের স্ত্রী নাজমা আক্তার বাদী হয়ে নামীয় ১৪ জনকে আসামি করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পর-ই জোরারগঞ্জ থানা পুলিশ নামীয় পঞ্চম আসামী ২নং হিঙ্গুলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মিজানুর রহমান (৪২) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি ইউপি সদস্য মিজান হিঙ্গুলী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ আজমনগর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন নাজমা আক্তার ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা (নং-১৮) দায়ের করেন। মঙ্গলবার দিবাগত রাতে মামলার পাঁচ নম্বর আসামি মিজানুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হিঙ্গুলী ইউনিয়ন যুবলীগের কর্মী শহিদুল ইসলাম আকাশ (২৮) এর উপর তার চিনকিরহাট বাজারে অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান নাজমা টিম্বার এন্ড ফার্ণিচার মার্টে হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। হামলার পর রাত ৯ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আকাশ। মঙ্গলবার বাদ মাগরিব তালতলা ফকিরিয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বুধবার রাতে তার বোন জোরারগঞ্জ থানায় মামলা দায়ের করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)