বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে গলায় বাঁশ ঢুকে স্কুল ছাত্রের মৃত্যু
ঈশ্বরগঞ্জে গলায় বাঁশ ঢুকে স্কুল ছাত্রের মৃত্যু
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গলায় বাঁশ ঢুকে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার লাটিয়ামারি বাজারে ওই দূর্ঘটনাটি ঘটে। সিয়াম উচাখিলা স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র।
জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নে ভাটিচর নওপাড়া গ্রামের মোঃ আক্তারুজ্জামান শরাফতের একমাত্র ছেলে সিয়াম (১৪) নিজ বাড়ি হতে মোটরসাইকেল যোগে উচাখিলা স্কুল এন্ড কলেজে যাওয়ার জন্য রওয়ানা দেয়। পথিমধ্যে লাটিয়ামারি বাজারে একটি বাঁশ ভর্তি টমটম থেকে বাঁশ নামানোর সময় সেই বাঁশের অংশ গলায় ঢুকে গিয়ে গুরুতর আহত হয় সিয়াম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, দূর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এবিষয়ে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
ঈশ্বরগঞ্জে ব্রিজ না থাকায় নড়বড়ে সাঁকোই ছয় গ্রামের মানুষের ভরসা
ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয়
ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ
সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু