বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » ইফা’র মডেল কেয়ারটেকার বেলাল মহালছড়িতে বদলী
ইফা’র মডেল কেয়ারটেকার বেলাল মহালছড়িতে বদলী
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার বেলাল হোসেনকে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে
মহালছড়িতে বদলি করায় তবলছড়ি রিসোর্স সেন্টারের সাধারণ কেয়ারটেকার আলাউদ্দিনকে ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার করা হয়েছে।
মঙ্গলবার ১১ অক্টোবর খাগড়াছড়ি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমুস সাকিব ও ফিল্ড অফিসার শাহাদাত উল্লাহর যৌথ স্বাক্ষরিত আফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়।
বিভিন্ন গণমাধ মাধ্যমে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের সংবাদ প্রকাশের পর এক অফিস আদেশে বলা হয়, খাগড়াছড়ি জেলা কার্যালয়ের আওতাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মাটিরাঙ্গা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার স্বার্থে ইসলামিক ফাউন্ডেশন মাটিরাঙ্গা উপজেলার মডেল কেয়ারটেকার বেলাল হোসেনকে মহালছড়ি উপজেলায় বদলি করে দায়িত্ব প্রদান করা হয়েছে। বেলাল হোসেনের স্থলে সাধারণ কেয়ারটেকার আলাউদ্দিনকে ভারপ্রাপ্ত মডেল কেয়ারটেকার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
অফিস আদেশে মডেল কেয়ারটেকার বেলাল হোসেনকে আগামী ৩কার্য দিবসের মধ্যে সাধারণ কেয়ারটেকার আলাউদ্দিনের নিকট মডেল রিসোর্স সেন্টারের দাপ্তরিক নথিপত্রসহ সকল দায়-দায়িত্ব বুঝিয়ে দিয়ে বদলিকৃত কর্মস্থলে যোগদান করে লিখিতভাবে দায়িত্ব বুঝে নিয়ে যোগদানের কপি জেলা অফিসে জমা দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১