বৃহস্পতিবার ● ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পেটের পীড়াসহ জটিল রোগে আক্রান্ত হয়ে ক্ষতির শিকার হচ্ছেন ক্রেতারা
পেটের পীড়াসহ জটিল রোগে আক্রান্ত হয়ে ক্ষতির শিকার হচ্ছেন ক্রেতারা

তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী :: ঈশ্বরদীর কয়েকটি রাইচ মিলে মোটা চাউল ছেঁটে চিকন ও পালিশ করার পর চটকদার পলিথিন-চটের বস্তায় ভরে নামি-দামি চাউল বলে বাজার জাত করা হচ্ছে ৷ দীর্ঘদিন থেকে অব্যাহতভাবে এসব মোটা ও নিম্নমানের চাউল বেশী দামের চাউল বলে বাজার জাত করায় ক্রেতারা প্রতিনিয়ত প্রতারিত হয়ে আসছেন ৷ বিষয়টি জানার পরও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা রহস্যজনক কারণে কোন ব্যবস্থা গ্রহন করছেন না ৷ ফলে সাধারণ ক্রেতারা একদিকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন ৷ অন্যদিকে নানা প্রকার পেটের পীড়াসহ জটিল রোগে আক্রান্ত হয়ে নানা ভাবে ক্ষতির শিকার হচ্ছেন ৷ ভুক্তভোগী ক্রেতা, চিকিত্সক, বিজ্ঞানী ও চাউল ব্যবসায়ীদের দে’য়া অভিযোগ সুত্রে এসব তথ্য জানাগেছে ৷
সূত্রমতে, যোগাযোগসহ নানা কারণে দেশের মধ্যে ঈশ্বরদী অত্যন্ত গুরুত্বপুর্ণ এলাকা ৷ এখানে সহজেই উত্তরাঞ্চলের বৃহত্ চাউল মোকাম গড়ে উঠেছে ৷ এখানে ছোট বড় প্রায় সাত শতাধিক ধান চাতালও গড়ে উঠেছে ৷ একারণে এখানে প্রায় বিশ হাজার নারী-পুরুষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে ৷ গত বিশ বছরে এ অঞ্চলের ব্যবসায়ীরা প্রায় চৌদ্দশত ট্রাকের মালিক হয়েছেন ৷ এসমস্ত নানা কারণে সরকার ও বিভিন্ন ব্যাংক ব্যবসায়ীদের লোন দে’য়ায় বেশ কিছু ব্যবসায়ী চোট-বড় অটো রাইচ মিলের মালিক হয়েছেন ৷ অটো রাইচ মিলের ব্যবসা ভালো হওয়ায় হাস্কিং মিল মালিকরা ক্ষতিগ্রস্থ হয়েছেন ৷ ঈশ্বরদীসহ দেশে বর্তমানে প্রায় তেত্রিশ হাজার হাস্কিং মিল বন্ধ হয়ে গেছে ৷ অটোরাইচ মিলে ভালো ব্যবসার সুযোগে কতিপয় মিলমালিক অবৈধভাবে মোটা চাউল ছেঁটে চিকন করার প্রকল্প হাতে নেয় ৷ তারা দীর্ঘদিন থেকে নিম্নমানের ইরি ধানের মোটা চাউল ছেঁটে চিকন করে বাঁসমতি, কাটারীভোগসহ নামি-দামী চাউলের সাথে মিসিয়ে বাজার জাত করে আসছে ৷ ঐসব অসাধু ব্যবসায়ীরা আর্থিভাবে লাভবান হলেও ক্রেতারা ধীর্ঘদিন থেকে প্রতারিত হয়ে আসছেন ৷ আর্থিক ক্ষতির পাশাপাশি তারা নানা প্রকার পেটের পীড়াসহ জটিল রোগে আক্রানত্ম হয়ে পরিবার পরিজন নিয়ে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন ৷ প্রতিদিন ঈশ্বরদী অঞ্চলে ১শ/১৫০’শ টন চাউল উত্পাদিত হয় ৷ এসব চাউলের সাথে যোগ করা হয় বিদেশী চাউল ৷ আবার বিভিন্ন জেলা থেকেও চাউল এখানে আনা হয় ৷ এসব সকল প্রকার চাউল নানা কায়দায় বাজার জাত করা হয় ৷ এরমধ্যে থেকে অসাধু ভ্যবসায়ীরা মোটা চাউল নির্দিষ্ট কয়েকটি অটোরাইচ মিলে ছেঁটে চিকন ও দামি ব্রান্ডের চাউলের সাথে মিশিয়ে স্থানীয় বাজার ও ডাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছে দীর্ঘদিন থেকে ৷ এসব অসাধু ব্যবসায়ীদের ধরার জন্য দায়িত্বপ্রাপ্ত কতিপয় কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়মিত মাসোয়ারা নেওয়ারও অভিযোগ রয়েছে ৷ ভুক্তভোগী ক্রেতা, চিকিত্সক, বিজ্ঞানী ও রুচিশীল ব্যবসায়ীদের মতে, চাউল ভেজালকারী অসাধু ব্যবসায়ীদের চিহিৃত করে মানবতা বিরোধী ও রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়িত থাকার অপরাধে ঐসব ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের পাশাপাশি জরুরিভাবে সুচিকিত্সা করা প্রয়োজন ৷





কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ