শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ মার্চ ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে নতুন ছাত্রী হলের নির্মাণ কাজ শুরু
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে নতুন ছাত্রী হলের নির্মাণ কাজ শুরু
বৃহস্পতিবার ● ৩১ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে নতুন ছাত্রী হলের নির্মাণ কাজ শুরু

---

রাউজান প্রতিনিধি :: (৩১ মার্চ ২০১৬: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৭মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ প্রায় সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে নতুন ছাত্রী হলের নির্মাণ কাজ ৩১ মার্চ বৃহষ্পতিবার  শুরু হয়েছে। তিন তলা বিশিষ্ট এই ছাত্রী হল নির্মাণে অর্থায়ন করছে এ.কে. খান ফাউন্ডেশন (একেকেএফ)। এতে প্রায় ৩০০ জন ছাত্রীর আবাসন সুবিধা থাকবে। সুফিয়া কামাল হল সংলগ্ন নতুন এই হলের নামকরণ করা হয়েছে ‘বেগম শামসুন নাহার খান হল’।
নতুন ছাত্রী হলের নির্মাণ কাজ শুরু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চুয়েটের অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম, এ. কে. খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি এবং এ. কে খান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর  সালাহ উদ্দীন কাশেম খান, ফাউন্ডেশনের ট্রাস্টি এবং এ. কে. খান গ্রুপের চেয়ারম্যান জেবুন নাহার ইসলাম, ফাউন্ডেশনের ট্রাস্টি এবং এ. কে খান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ. এম. জিয়াউদ্দিন খান। এ সময় চুয়েটের ডীনগণ, বিভাগীয় প্রধানগণ, পরিচালকগণ, প্রভোস্টগণসহ দায়িত্বশীল অন্যান্য কর্মকর্তাগণ এবং এ.কে. খান ফাউন্ডেশনের ট্রাস্টি এবং এ. কে. খান গ্রুপের ভাইস চেয়ারম্যান বেগম লতিফা সিদ্দিকী, এ.কে. খান ফাউন্ডেশনের ট্রেজারার ইয়াসমিন খান কবিরসহ এ. কে. খান গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম বলেন, চুয়েটের ইতিহাসে আজ একটি স্মরণীয় দিন। আবাসন সংকটের কারণে এ বিশ্ববিদ্যালয়ের অনেক মেধাবী ছাত্রীকে শহর থেকে নিত্য যাতায়াতে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। এমন অবস্থা দেখে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে স্বনামধন্য এ. কে. খান ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন নতুন ছাত্রী হল। আমরা এ.কে. খান ফাউন্ডেশনের এই অন্যন্য অবদান কখনো ভুলব না। চুয়েট পরিবারের সদস্য ও আমাদের শুভাকাঙ্খীরা আজ অত্যন্ত কৃতজ্ঞ ও আনন্দিত।
প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, এ.কে. খান ফাউন্ডেশন চট্টগ্রামের গর্ব। শিক্ষাখাতের উন্নয়নে এ ফাউন্ডেশন যুগান্তকারী ভূমিকা রাখছে। চুয়েটের মেধাবী ছাত্রীদের জন্য হল নির্মাণের মাধ্যমে এ. কে. খান ফাউন্ডেশন নিজেদের গৌরবময় অবদানকে আবারো তুলে ধরল।
. কে. খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি এবং এ. কে খান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সালাহ উদ্দীন কাশেম খান বলেন, দেশের প্রকৌশল ও প্রযুক্তির ক্ষেত্রে শিক্ষা-গবেষণায় চট্টগ্রামের প্রতিষ্ঠান চুয়েট অগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে। এই প্রতিষ্ঠান আইটি সেক্টরের নানা উদ্যোগের কথা শুনে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির মত এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগেও একটি ‘কর্ণফুলী ভ্যালি’ রচিত হতে পারে। এমন একটি প্রতিষ্ঠানের ছাত্রীদের জন্য হল নির্মাণ করা আমাদের জন্যও আনন্দদায়ক।
ফাউন্ডেশনের ট্রাস্টি এবং এ. কে. খান গ্রুপের চেয়ারম্যান জেবুন নাহার ইসলাম বলেন, চুয়েটের ছাত্রীরা অত্যন্ত মেধাবী। এই ছাত্রীদের জন্য আমার প্রিয় মায়ের নামে হল নির্মাণে আমরা সম্পৃক্ত হতে পেরে আনন্দিত।
ফাউন্ডেশনের ট্রাস্টি এবং এ. কে খান গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এ. এম. জিয়াউদ্দিন খান বলেন, চুয়েটে আমরা খুব সুন্দর একটি প্রকল্প হাতে নিয়েছি। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে সকণের জন্য আনন্দদায়ক ও মঙ্গলজনক হবে বলে আমাদের বিশ্বাস।
প্রসঙ্গত: চুয়েটে বর্তমান ৪টি ছাত্র হল এবং ১টি ছাত্রী হল আছে। নতুন এই ছাত্রী হলের পাশাপাশি আরো একটি ছাত্র হল বর্তমানে নির্মাণাধীন রয়েছে ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)