শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » খেলা » ভারতকে হারিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ
প্রথম পাতা » খেলা » ভারতকে হারিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ
শুক্রবার ● ১ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতকে হারিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

---
ক্রীড়া প্রতিবেদক :: ১৯৩ রানের বড় লক্ষ্য। তার ওপরে শুরুতেই সাজঘরে ফিরেছিলেন দলের সেরা দুই ব্যাটসম্যান ক্রিস গেইল ও মারলন স্যামুয়েলস। ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন অনেকে। কিন্তু দুর্দান্ত ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের বন্দরে নিয়ে গেছেন লেন্ডল সিমন্স ও আন্দ্রে রাসেল। সাত উইকেটের জয় দিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

ভারতের বিপক্ষে সেমিফাইনালের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেইল। ১৯৩ রানের বড় লক্ষ্য তাড়া করার জন্য জ্বলে উঠতে হতো এই মারমুখী ব্যাটসম্যানকে। কিন্তু দ্বিতীয় ওভারেই গেইল সাজঘরে ফিরেছেন মাত্র ৫ রান করে। পরের ওভারে মারলন স্যামুয়েলসকে আউট করে ভারতকে ভালো অবস্থানে নিয়ে গেছেন আশিস নেহরা। তবে শুরুর এই ধাক্কা ওয়েস্ট ইন্ডিজ সামলেছিল দারুণভাবে। তৃতীয় উইকেটে ৯৭ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দিয়েছেলেন জনসন চার্লস ও লেন্ডল সিমন্স। কোনোভাবেই এই জুটি ভাঙতে না পেরে ১৪তম ওভারে ধোনি বল তুলে দিয়েছিলেন বিরাট কোহলির হাতে। ভারতীয় অধিনায়কের এই সিদ্ধান্তে অবাক হয়ে গিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে অধিনায়ককে নিরাশ করেননি কোহলি। প্রথম বলেই তুলে নিয়েছিলেন ৫২ রান করা চার্লসের উইকেট। চার্লস আউট হয়ে গেলেও সিমন্স দারুণ ব্যাটিং করেছেন শেষপর্যন্ত। ৫৭ বলে ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। ২০ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস করে অপরাজিত ছিলেন রাসেল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ভারত অবশ্য বেশ ভালোই ভুগিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের। ৪৭ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন দারুণ ফর্মে থাকা বিরাট কোহলি। ৪৩ রান এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে। শিখর ধাওয়ানের পরিবর্তে দলে আসা অজিঙ্কা রাহানেও জ্বলে উঠেছিলেন দারুণভাবে। তিনি খেলেছেন ৪০ রানের লড়াকু ইনিংস।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছে ইংল্যান্ড। এখন ৩ এপ্রিলের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ।





আর্কাইভ