সোমবার ● ২১ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ত্রিশালে বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
ত্রিশালে বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ত্রিশালে বালুবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তারা সবাই অটোরিকশার যাত্রী বলে জানায় পুলিশ।
রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ছোটপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন।
তিনি বলেন, ‘যাত্রী নিয়ে অটোরিকশাটি বালিপাড়া থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। এ সময় বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস যাচ্ছে।’





কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন