শুক্রবার ● ১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রিভিউ নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বললেন নিজামী
রিভিউ নিয়ে আইনজীবীদের সঙ্গে কথা বললেন নিজামী

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ মৃত্যুর পরোয়ানা প্রাপ্ত বন্দি জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী তার ছেলে আইনজীবী ব্যারিস্টার নাজিব মোমেনসহ দুইজনের সঙ্গে রিভিউ (পুনর্বিবেচনার) সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন৷
৩১মার্চ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন এবং আইনজীবী মো. মতিউর রহমান আকন্দ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ যান৷
কারাগারের সুপার প্রশান্ত কুমার বণিক আমাদের জানান, ব্যারিস্টার নাজিম মোমেনসহ আইনজীবী মতিউর রহমান আকন্দ দুপুর সোয়া ১টার দিকে নিজামী সাহেবের রিভিউর ব্যাপারে কথা বলার অনুমতি চেয়ে লিখিত আবেদন নিয়ে আসেন কারাগারে৷ পরে তাদের দুপুর দেড়টায় নিজামীর সঙ্গে কথা বলার ব্যবস্থা করা হয়৷ পরে কারাগারের একটি কক্ষে প্রায় আধা ঘন্টা কথা শেষে ২টা ১০মিনিটে তারা বের হন৷
ইতোপূর্বে আদালত কর্তৃক মতিউর নিজামীর মৃত পরোয়ানা বহালের রায় ঘোষণার পর গত ১৬ মার্চ এবং ২৪ মার্চ দুই দফা ছেলে নাজিবসহ তিন আইনজীবী এবং পরিবারের সদস্যরা দেখা করেছেন৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা