শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৯ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের পাহাড়তলীতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের পাহাড়তলীতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন
শুক্রবার ● ৯ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানের পাহাড়তলীতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন

ছবি : সংবাদ সংক্রান্ত রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের দক্ষিণ রাউজানের ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন। অবশেষে তা পুরণ হতে যাচ্ছে। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২ টায় রাউজান উপজেলার অতিগুরুত্বপূর্ণ স্থান পাহাড়তলী চৌহমুনির পশ্চিম পার্শ্বে প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করেন ফায়ার সার্ভিস স্টেশনের চট্টগ্রাম বিভাগের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডিএডি হারুন পাশা, ইন্সপেক্টর হারুনুর রশিদ ও ইন্সপেক্টর সেকান্দর আলী। প্রতিনিধি দলটি পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিনকে সাথে প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের নির্ধারিত স্থান ও পারিপার্শ্বিক অবস্থার পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশনের নির্ধারিত স্থানের পূর্বে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চট্টগ্রাম তাপ বিদ্যুৎ কেন্দ্র, ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ, পাহাড়তলী বাজার, উত্তরে পিংক সিটি, আরপিসিএল বিদ্যুৎ কেন্দ্র, পথেরহাট বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এছাড়াও স্থানটির পাশে স্থাপিত হওয়ার প্রক্রিয়াধিন রয়েছে শিশু সংশোধানাগার, খাদ্য গুদাম, সহকারী পুলিশ সুপার কার্যালয়।
ফায়ার সার্ভিস স্টেশনটি দ্রুত স্থাপিত হলে এই সব গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও পাহাড়তলী, কদলপুর, বাগোয়ান, নোয়াপাড়া, উরকিরচরসহ পাশ্ববর্তী রাঙ্গুনিয়া ও হাটহাজারী উপজেলার বেশকিছু এলাকার মানুষ অগ্নিকান্ড নানান দূর্ঘটনা হতে সুরক্ষিত হবে মনে করেন স্থানীয়রা।
পরিদর্শন শেষে চট্টগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনে ডিএডি হারুন পাশা বলেন, প্রায় এক একর জায়গায় উপর ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের লক্ষ্যে মহাপরিচালক মহোদয়ের পক্ষ হতে আমরা পরিদর্শনে এসেছি। আমরা দেখলাম জায়গাটা উপযুক্ত। এই বিষয়ে মহাপরিচালক মহোদয়ের নিকট আমরা প্রতিবেদন পেশ করব। এই প্রেক্ষিতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য জায়গা অধিগ্রহণসহ নানান প্রক্রিয়া শুরু হবে।
পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রোকন উদ্দিন বলেন, দক্ষিণ রাউজানে ফায়ার সার্ভিস স্থাপন করা এলাকার মানুষের প্রাণের দাবী ছিল।
এই ধারাবাহিকতায় আজ ফায়ার সার্ভিসের একটি প্রতিনিধি দল পরিদর্শনে এসেছেন। জায়গাটি তাদের পছন্দ হয়েছে। শীঘ্রই কাজের প্রক্রিয়া শুরু হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)