শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুলিশের ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত-৫
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে পুলিশের ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত-৫
বৃহস্পতিবার ● ২৯ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে পুলিশের ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আহত-৫

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে পুলিশের ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২৮ ডিসেম্বর দুপুর ২টার দিকে রাউজান পৌরসভার ৯নস্বর ওয়ার্ডের ফকির তকিয়া এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাঙামাটি থেকে পুলিশ ভ্যান (ঢাকা মেট্রো ইউ ১৪- ২১২৪) যোগে উত্তরা ব্যাটালিয়নে যাওয়ার পথে ইটবাহী ট্রাকের (রাঙামাটি ন-০২-০০১০) সংঘর্ষ হয়। এতে পুলিশের সাব ইন্সপেক্টর ফারুক, মান্নান, পুলিশের ভ্যান চালক পুলিশ সদস্য মাসুদ গুরুতর আহত হন। একই সঙ্গে পুলিশের গাড়িতে থাকা মো. শামীম ও এক ট্রাক শ্রমিক আহত হয়েছেন। ট্রাক চালক বাবর বড়ুয়া বলেন, আমি ইট নিয়ে একটি মাদরাসায় যাওয়ার পথে পুলিশের একটি দ্রুতগামী ভ্যান জোরে ধাক্কা দেয়। এতে পিংকসিটির দেওয়ালের একটি পিলার ভেঙে গেছে। তিন পুলিশ সদস্যসহ ৫জন আহত হয়েছে। পুলিশ ভ্যান ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে রাউজান থানা পুলিশ। তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গাড়ি দুটি বর্তমাসে ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাংবাদিকের উপর হামলার ঘটনায় রাউজান প্রেসক্লাবের প্রতিবাদ সভা

রাউজান :: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে রাউজান প্রেসক্লাব। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে জলিল নগরস্থ রাউজান প্রেসক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভায় প্রধান আসামি ইসলামপুর ইউপির সদস্য মহিউদ্দিন তালুকদার মোহনসহ জড়িত অন্যদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মীর আসলাম, সাবেক সভাপতি প্রদীপ শীল, সিনিয়র সহ-সভাপতি নেজাম উদ্দিন রানা, সহ-সভাপতি রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান আনছারী, দপ্তর সম্পাদক আমির হামজা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক যীশু সেন, মহিলা বিষয়ক সম্পাদক দিলু বড়ুয়া, রতন বড়ুয়া, প্রমূখ। গত রোববার অবৈধ ইটভাটার সংবাদ সংগ্রহে গিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার চট্টগ্রাম অফিসের রিপোর্টার আবু আজাদ হামলার শিকার হন। চট্টগ্রাম-রাঙামাটি সড়কের মঘাছড়ি এলাকায় ‘রাস্তার পাশে মাটি কেটে ইট ভাটায় নেওয়ার’ ছবি তুলেছিলেন; এ সময় মোহন লোকজনসহ ‘অস্ত্র ঠেকিয়ে’ তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ আজাদের। মারধরের পর তাকে ১০০ টাকা দিয়ে রাঙামাটির বাসে তুলে দেওয়া হয়; সেখানে হাসপাতালে তিনি চিকিৎসা নেন। এ ঘটনায় সোমবার রাতে রাঙ্গুনিয়া থানায় মোহনকে প্রধান আসামি করে মামলা করেন আবু আজাদ। এতে ইউপি চেয়ারম্যান সিরাজুল আলম, ইট ভাটার ম্যানেজার কাঞ্চন তুরি ও কামরান নামে তাদের এক সহযোগীকে আসামি করা হয়। এদিকে মামলার পর সোমবার রাতেই কাঞ্চন তুরিকে গ্রেপ্তার করা হয় বলে রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী জানান।
রাউজানে রহস্যময় আগুনে দগ্ধ গৃহবধুর মৃত্যু


রাউজান :: চট্টগ্রামের রাউজানে হ্যাপী আকতার নামে অগ্নিদগ্ধ এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে। (২৮-ডিসেম্বর) বুধবার বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই গৃহবধু রাউজান উপজেলার উরকির ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মোইশকরম গ্রামের হানিফ শেঠের বাড়ির মো. রাসেলের স্ত্রী। নিহতের দেবর বলছেন রান্নাঘরের আগুন লেগে দগ্ধ হন, স্থানীয় ইউপ সদস্য বলেছেন মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজেই গায়ে আগুন দিয়েছিল। জানা যায়, ৫দিন আগে অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় লোকজন জানিয়েছেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। নিজেকে নিহতের দেবর পরিচয় দিয়ে রনি নামে এক যুবক বলেন, রান্না করার সময় শাড়ীতে আগুন লাগার পর তাকে মেডিক্যালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধুর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে বিষয়টি অস্বীকার করেছে নিহতের স্বামীর পরিবার। স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ শাহা বলেছেন, ওই গৃহবধু মানসিক ভারসাম্যহীন হওয়ায় নিজেই গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দগ্ধ হন। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, ‘এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু হয়েছে বলে খবর পেয়ে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নালকে পাঠিয়েছি। তিনি ঘটনাস্থল থেকে আসলে বিস্তারিত জানতে পারব।’ ঘটনাস্থলে থাকা নায়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পরিবারের দাবি তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যেতেন। শ্বশুর বাড়ির লোকজন রান্না ঘরের আগুন লেগে দগ্ধ হয়েছে বলে দাবি করছে। বিষয়টি আমরা তদন্ত করছি। পরে বিস্তারিত জানানো হবে। উল্লেখ্য গত তিন বছর আগে রাসেল’র সঙ্গে হ্যাপি আকতারের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে মোনতাহা নামে দুই বছর বয়সী এক সন্তান রয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)