শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি
বৃহস্পতিবার ● ১২ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি (কলম বিরতি) শুরু করেছেন ঈশ্বরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ। (১১ জানুয়ারি) বুধবার সকাল থেকেই এ কর্মসূচি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জের সাব-রেজিস্ট্রার নোয়াজ মিয়া।
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের সভাপতি অহিদুল ইসলাম ও মহাসচিব এস এম শফিউল বারীর স্বাক্ষরিত চিঠি পাওয়ার পরই এ কর্মবিরতি শুরু করেছেন বলে জানান নোয়াজ মিয়া।
বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস এসোসিয়েশনের পাঠানো চিঠির মাধ্যমে জানা যায়, গতকাল (১০ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে শিবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হায়াত শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি কার্যালয়ে ঢুকে সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়াও ইউসুফ আলীর হাতে থাকা মোবাইলও ছিনিয়ে নেন ইউএনও।
এরপর ইউএনওর উষ্কানিতে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রনিয়ে সাব-রেজিস্ট্রি অফিসের এজলাসে ঢুকে সাব -রেজিস্ট্রারের ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তদের হাতে থাকা অস্ত্রদিয়ে সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সারা দেশের জেলা রেজিস্ট্রার ও উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি (কলম বিরতি) ঘোষণা করেন ‘বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন’।
ঈশ্বরগঞ্জের সাব-রেজিস্ট্রার নোয়াজ মিয়া বলেন, ‘ সহকর্মীর ওপর ন্যাক্কারজনক এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ ঘটনার সাথে জড়িতের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি’। তিনি আরও জানান, অভিযুক্তদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত ঈশ্বরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি (কলম বিরতি) অব্যাহত থাকবে’।





আর্কাইভ