মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটি শহরে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে গেছে
রাঙামাটি শহরে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে গেছে

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি শহরের কাঠালতলী এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি ঘর পুড়ে গেছে। এসময় আগুনে পুড়ে যায় অনুমানিক ১০ লক্ষ টাকার ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র । রবিবার রাত দেড়টার দিকে শহরের কাঠালতলী রুবেলের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
দমকল বাহিনী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রবিবার রাত প্রায় দেড়টার দিকে রাঙামাটি শহরের কাঠালতলী মোঃ রুবেলের বাড়ী থেকে প্রথম আগুনের সূত্রপাত ঘটে।
আগুন তাৎক্ষনিক নিয়ন্ত্রণে আনতে না পেরে চারপাশে ছড়িয়ে যায়। এসময় আশপাশের মোট ৮টি ঘরসহ মূল্যবান জিনিসপত্র আগুনে পুড়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক দমকল বাহিনী ও স্থানীয় এলাকার জনসাধারণ। দীর্ঘক্ষণ চেষ্টা করার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কউ হতাহত হয়নি বলে দমকল বাহিনী জানান।
মধ্যরাতে হঠাৎ ঘরে আগুন দেখে তারা কোন রকম পাশের নদীতে ঝাপদিয়ে প্রাণ রক্ষা করে বেঁচে গেছে ।
এঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনের যান রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল ।সোমবার সকাল ১০টায় স্থানীয় আইডিয়ার স্কুলের পরিচালনা কমিটির উদ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আপলোড : ৫ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.২২ মিঃ





রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা