শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ক্লীন বিশ্বনাথ ও সেইভ বিশ্বনাথ এর বাসিয়া তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ক্লীন বিশ্বনাথ ও সেইভ বিশ্বনাথ এর বাসিয়া তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী
শুক্রবার ● ২০ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্লীন বিশ্বনাথ ও সেইভ বিশ্বনাথ এর বাসিয়া তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহনে সিলেটের বিশ্বনাথ পৌর শহরে ‘ক্লীন বিশ্বনাথ, সেইভ বিশ্বনাথ’ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম শাহ্ এর অর্থায়নে, বিশ্বনাথ পৌরসভার সহযোগীতায় এবং বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ‘ক্লীন বিশ্বনাথ, সেইভ বিশ্বনাথ’ কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধক হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান। কর্মসূচিতে বক্তারা দ্রুত বাসিয়া নদীর দুই তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার জোর দাবী।

‘ক্লীন বিশ্বনাথ, সেইভ বিশ্বনাথ’ কর্মসূচি শুরুর পূর্বে বাঁচা বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, বিশ্বনাথকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখা আমাদের সকলের নাগরিক দায়িত্ব ও কর্তব্য।

এতে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ সকলকে আন্তরিক হতে হবে। নদীর নাব্যতা ফিরিয়ে আনতে নদীর তীরের সকল অবৈধ দখল উচ্ছেদসহ বিভিন্ন কর্মসূচী নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে।

উদ্বোধকের বক্তব্যে পৌর মেয়র মুহিবুর রহমান বলেন, অবৈধ দখলদাররা যথই শক্তিশালী হউক, পর্যায়ক্রমে মাসুকগঞ্জ বাজারে বাসিয়ার মুখসহ নদীর দুই তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাসিয়ার নাব্যতা ফিরিয়ে আনা হবে। এঅঞ্চলের কৃষি ও মৎস্য সম্পদ রক্ষার জন্য বাসিয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনার কোন বিকল্প নেই।

সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিন ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য সচিব শামসুল ইসলাম মোমিনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, সিলেট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)’র কোষাধ্যক্ষ ছামির মাহমুদ, শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম শাহ, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ মাদানিয়া মাদ্রাসার শিক্ষক হাসান বিন ফাহিম, আল- হেরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি মনোহর হোসেন মুন্না, সংগঠক নাজমুল ইসলাম মকবুল, নিজাম উদ্দিন, ওয়াসিম উদ্দিন, বশির আহমদ।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক রাজা মিয়া।

‘ক্লীন বিশ্বনাথ, সেইভ বিশ্বনাথ’ কর্মসূচিতে অংশগ্রহন করেন, বিশ্বনাথ সরকারি কলেজ, বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসা, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বিশ্বনাথ, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ, বিয়াম ল্যাবরেটরী স্কুল, বিশ্বনাথ কলেজুয়েট স্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ বাউল আব্দুল করিম পরিষদ, শাহ আমিন উল্লাহ মাদ্রাসা ও এতিম খানা (ইলামেরগাঁও, ফকির বাড়ি), মাদ্রাসায়ে তাহফিজুল কোরআন, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থা, সিঙ্গেরকাছ মানবতার ঘর, বিশ্বনাথ নাটক ঘর, শেখ নেছার আহমেদ যুব ও ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থা, আলহাজ্ব লেচু মিয়া স্কুল এন্ড কলেজ, হুব্বে রাসুল (সাঃ) ইসলামী যুব সংঘ। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)