শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ির চাঞ্চল্যকর রাকিব হত্যার আরেক আসামী গ্রেফতার
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়ির চাঞ্চল্যকর রাকিব হত্যার আরেক আসামী গ্রেফতার
শুক্রবার ● ২০ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পানছড়ির চাঞ্চল্যকর রাকিব হত্যার আরেক আসামী গ্রেফতার

ছবি : সংবাদ সংক্রান্ত মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি :: পিবিআই চট্টগ্রাম জেলা কর্তৃক খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি থানার চাঞ্চল্যকর রাকিব হত্যা মামলার আরেক আসামী মানিক মিয়া (৫৩) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামী মানিক মিয়া (৫৩) পিতা- রঙ্গু মিয়াকে গত ১৬ জানুয়ারি তারিখে খাগড়াছড়ি শাপলা চত্ত্বর এলাকা হতে দুপুর ২টার দিকে গ্রেফতার করা হয়। সে আরিফুল ও জুলহাস এর বিজ্ঞ আদালতে ফৌ:কা:বি ১৬৪ ধারার জবানবন্দি তে প্রকাশিত আসামী।
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি থানার মামলা নং-০৪, তারিখ-২০ জনুয়ারি ২০২১ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলার ভিকটিম মো. রাকিব হোসেন (১৭), পিতা-মো. আলী হোসেন, গ্রাম- আলীনগর, ৪নং ওয়ার্ড, উল্টাছড়ি ইউপি, থানা-পানছড়ি,জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা পানছড়ি কলেজের এইচএসসির ১ম বর্ষের ছাত্র। সে গত ১৯ জানুয়ারি ২০২১ ইং তারিখ রাত অনুমান সন্ধ্যা সাড়ে ৭টায় সময় মোটরসাইকেল যোগে তার বন্ধু আরিফসহ পানছড়ি বাজার হতে বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা করে।

পথিমধ্যে সঙ্গীয় আরিফকে তাহার বাড়ীর সামনে নামইয়া দিয়া বাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করিলে রাত অনুমান সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের সময় অজ্ঞাতনামা দুস্কৃকিতারীরা ধারালো অস্ত্র দ্বারা মাথার বাম পাশে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় ভিকটিমকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে তারপর দিন ২০ জানুয়ারি ২০২১ ইং তারিখ অনুমান ভোর ৪টার সময় মৃত্যু বরন করেন।

এই সংক্রান্তে ভিকটিমের পিতা আলী হোসেন বাদী হইয়া অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে পানছড়ি থানায় এজাহার দায়ের করিলে পানছড়ি থানার মামলা নং-০৪, তারিখ-২০ জানুয়ারি ২০২১ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।বর্ণিত চাঞ্চল্যকর হত্যা মামলাটি বাদীর নারাজীর প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআই, চট্টগ্রাম জেলার নিকট অধিকতর তদন্তভার ন্যস্ত হয়। তৎপ্রেক্ষিতে পিবিআই চট্টগ্রাম জেলার এসআই (নিঃ) পরিতোষ দাশ’কে মামলার তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

তিনি এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তভার গ্রহণ করিয়া বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ এবং আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রাখেন।মামলাটি সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন।

এরই ধারাবাহিকতায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) পরিতোষ দাশ এর নেতৃত্বে এবং পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে গত ৫ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ বিশেষ অভিযান পরিচালনা করিয়া বর্ণিত হত্যা মামলার তদন্তে প্রকাশিত আসামী মো. আরিফুল ইসলাম (২০), পিতা-মো. বাহাদুর মিয়া, সাং-আলীনগর, ৪নং ওয়ার্ড, উল্টাছড়ি ইউপি, থানা-পানছড়ি, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলাকে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি বাজার হইতে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞ আদালতে সোপর্দকৃত আসামী মো. আরিফুল ইসলাম (২০) হত্যাকান্ডে জড়িত মর্মে নিজেকে জড়িয়ে ও অপরাপর আসামীদের নাম উল্লেখ পূর্বক ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। স্বীকারোক্তি মূলক জবানবন্দি পর্যালোচনায় দেখা যায় যে,আসামী আরিফুল ইসলাম ভিকটিম রাকিব হোসেন এর ঘনিষ্ট বন্ধু। তার পর পরই আরিফুলের কাছ থেকে পাওয়া স্বীকারোক্তি ও জবানবন্দি অনুযায়ী জুলহাসকে গ্রেফতার করা হয়।এবং জুলহাসও একই বক্তব্য বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেন।

তাদের দুইজনের জবানবন্দি অনুযায়ী মানিক মিয়া (৫৩) পিতা- রঙ্গু মিয়াকে গত ১৬ জানুয়ারি ২০২৩ ইং তারিখে খাগড়াছড়ি শাপলা চত্ত্বর এলাকা হতে গ্রেফতার করা হয়।

জনৈক মেম্বারের মেয়ের সহিত ভিকটিম রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। তাহাদের প্রেমের সম্পর্কটি ভিকটিমের প্রেমিকার আপন ভাই জেনে যাওয়ায় ভিকটিমকে হত্যার পরিকল্পনা করিতে থাকে। পরিকল্পনা মোতাবেক ভিকটিমের ঘনিষ্ট বন্ধু গ্রেফতারকৃত আসামী আরিফুল ইসলামকে আতাত করে।অত্র মামলার ঘটনার দিন গ্রেফতারকৃত আসামী আরিফুল ইসলাম ভিকটিমের সহিত পানছড়ি বাজারে দেখা করতঃ বাড়ী যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে।

ভিকটিমের বাড়ী ও গ্রেফতারকৃত আসামী আরিফুলের বাড়ী কাছাকাছি অবস্থিত। ধৃত আসামীর বাড়ী ভিকটিমের বাড়ীর আগে হওয়ায় সে ভিকটিমের মোটরসাইকেল হতে নেমে যায় এবং সংবাদটি ভাড়াটিয়া কিলার তুলা মিয়াকে জানাইয়া দেয়। ভিকটিম মোটরসাইকেল নিয়া ঘটনাস্থল কনকবাগানের দক্ষিন পূর্ব কোনে পৌঁছা মাত্রই ভাড়াটিয়া কিলার তুলা মিয়া তাহার অপরাপর ৪ জন সহযোগী’কে নিয়া ভিকটিমের মাথার বাম পাশে ধারালো দা দ্বারা স্বজোরে কোপ মারিলে ভিকটিম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়।

সেখান থেকে উঠিয়া দৌঁড়াইয়া পাশ্ববর্তী বাড়ী অর্থাৎ গ্রেফতারকৃত আসামী ভিকটিমের ঘনিষ্ঠ বন্ধু গ্রেফতারকৃত আসামী আরিফুল ইসলামের বাড়ীতে গিয়া লুটাইয়া পড়িলে আরিফুলের পরিবারের সদস্যরা ভিকটিমের মাথা গামছা দিয়ে বেঁধে দেয়। ঘটনাস্থল হইতে ভিকটিমকে উদ্ধার পূর্বক প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চ.মে.ক হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর ভিকটিম মৃত্যু বরণ করেন। হত্যাকান্ডের ঘটনার সহিত সম্পৃক্ত পলাতক অন্যান্য আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) পরিতোষ দাশ জানান, পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম স্যার এর সার্বিক দিক নির্দেশনা ও পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান, পিপিএম-সেবা এর সার্বিক তত্ত্বাবধানে গ্রেফতারকৃত আসামী মানিক মিয়া (৫৩) পিতা-রঙ্গু মিয়াকে গত ১৬ জানুয়ারি ২০২৩ তারিখে খাগড়াছড়ি শাপলা চত্ত্বর এলাকা হতে গ্রেফতার করা হয়। সে আরিফুল ও জুলহাস এর বিজ্ঞ আদালতে ফৌ:কা:বি ১৬৪ ধারার জবানবন্দি তে প্রকাশিত আসমী।আসামী মানিক মিয়াকে ১৭ জানুয়ারি ২৩ তারিখে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাকে ৭ দিনের রিমান্ডের জন্য আমরা আবেদন করি।





খাগড়াছড়ি এর আরও খবর

পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)