শুক্রবার ● ২০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঢাকা » সেবামূলক খাতসমূহকে মুনাফাকেন্দ্রীক বাণিজ্যিক খাতে পরিনত করা হয়েছে : সাইফুল হক
সেবামূলক খাতসমূহকে মুনাফাকেন্দ্রীক বাণিজ্যিক খাতে পরিনত করা হয়েছে : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, চুরি, দূর্নীতি,অব্যবস্থাপনা আর ভুলনীতির কারণে সেবামূলক খাতসমুহ গণদূর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।সেবাখাতসমূহকে মুনাফাকেন্দ্রীক বাণিজ্যিক পণ্যে পরিনত করা হচ্ছে। সরকারের আত্মঘাতী নীতি কৌশলের কারণে জনগণকে উল্টো শাস্তি পেতে হচ্ছে।গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি ব্যর্থতার মাশুল দিতে হচ্ছে সাধারণ ভোক্তাদেরকে।
তিনি আর এক দফা গ্যাসের দামবৃদ্ধিতে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবংপার বলেছেন এর ফলে শিল্প অর্থনীতিসহ সামষ্টিক অর্থনীতিতে নেতিবাচক অভিঘাত দেখা দেবে।বিদ্যুৎ এর মূল্যও আবার বৃদ্ধি পাবে।
তিনি গ্যাস বিদ্যুৎ এর দাম বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। তিনি অন্যান্য খাতে অপচয় রোধ করে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রয়োজনে ভর্তুকী বৃদ্ধি করে এসব খাতের সেবাসম্যুহের দাম কমিয়ে আনার আহবান জানান।
শহীদ আসাদ দিবসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মসূচী
আগামীকাল ২০ জানুয়ারী ‘ ৬৯ এর গণঅভ্যুত্থান এর শহীদ আসাদ দিবসে শহীদের এর প্রতি শ্রদ্ধা জানাতে সকাল ৮.৩০ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আসাদ স্মৃতি বেদিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক এর নেত্বত্বে পার্টির নেতা কর্মীরা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন।





বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার