শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » রেজিয়ার ঘরের চাবি হস্তান্তর করলেন এপেক্স ক্লাব অব কুষ্টিয়া
প্রথম পাতা » কুষ্টিয়া » রেজিয়ার ঘরের চাবি হস্তান্তর করলেন এপেক্স ক্লাব অব কুষ্টিয়া
শুক্রবার ● ২০ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেজিয়ার ঘরের চাবি হস্তান্তর করলেন এপেক্স ক্লাব অব কুষ্টিয়া

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার কুমারখালীর গৃহহীন বিধবা রেজিয়া বেগমের নতুন ঘরের চাবি হস্তান্তর করলেন এপেক্স ক্লাব অব কুষ্টিয়া। বুধবার (১৮ জানুয়ারি ২০২৩) বিকেলে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। প্রধান অতিথি বলেন, এপেক্স ক্লাব অব কুষ্টিয়া একটি মহৎ উদ্যোগ নিয়ে সেটা বাস্তবায়ন করেছেন। আমরা রেজিয়া বেগমের মানসিক প্রতিবন্ধী ছেলেটাকে সুচিকিৎসার ব্যবস্থা করব। তার আর যে অন্য সব সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান খুব দ্রুত করা হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু, সিনিয়র সহ-সভাপতি নূরুন্নবী বাবু, এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৬ এর ডিস্ট্রিক্ট গভর্নর এপে. রুহুল কুদ্দুস কচি। এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট এপে. ফরহাদ হাসান সুমন এর সভাপতিত্বে ও সেক্রেটারী এন্ড ডিনার ডিরেক্টর শাহারিয়া ইমন রুবেল। আরো উপস্থিত ছিলেন, কাঙাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহীন, সাধারণ সম্পাদক লিপু খন্দকার, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নাব্বির আল নাফিজ, এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার ট্রেজারার এপে. আব্দুস সালাম, সার্ভিস ডিরেক্টর এপে. রাসেল পারভেজ, মেম্বার এন্ড এ্যাটেনডেন্স ডিরেক্টর এপে. মিরাজুল ইসলাম, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন মেম্বার এপে. খন্দকার সোহেল টানু, ফ্লোর মেম্বার এপে. সাইদুল ইসলাম রুবেল, এপে. আবু মনি সাকলায়েন এলিন প্রমূখ। উল্লেখ্য, গতমাসে বিভিন্ন গণমাধ্যমে “ধানক্ষেতে পাটখড়ির টং ঘরে বিধবা ও তার প্রতিবন্ধী ছেলের বসবাস” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তীব্র শীতের মধ্যে মা ও ছেলের এমন মানবেতর জীবন-যাপনের সংবাদ এপেক্স ক্লাব অব কুষ্টিয়া, জেলা-৬, ক্লাব-২৪ এর নজরে আসে। ২৬ ডিসেম্বর এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দ সরজমিনে পরিদর্শন করেন। এরপর নেতৃবৃন্দ কিছু সহৃদয়বান ব্যক্তি ও এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দ রেজিয়ার ঘর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। গত ১ জানুয়ারি ঘর নির্মাণ কাজ উদ্বোধন করেন এবং ঘরের কাজ শেষ হয় ১৭ তারিখে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)