শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শীতের ঐতিহ্য খেজুর রস আহরণে ব্যস্ত গাছিরা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে শীতের ঐতিহ্য খেজুর রস আহরণে ব্যস্ত গাছিরা
সোমবার ● ২৩ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে শীতের ঐতিহ্য খেজুর রস আহরণে ব্যস্ত গাছিরা

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনে সুস্বাদু খেজুর রস সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে গাছিরা। উপজেলার বিভিন্ন রাস্তায়, বাড়ির উঠানে, জমির আইলে ও রেললাইনের দু’ পাশ দিয়ে হাজার হাজার খেজুর গাছে থেকে রস সংগ্রহ করতে গাছিরা তৎপর হয়ে উঠেছে। বিকেল হবার সাথে সাথে চলছে খেজুর গাছে রস সংগ্রহের কলস লাগানোর ধুম। আবার ভোর থেকেই এ কলসগুলো নামিয়ে রস জাল দিয়ে লালি ও গুড় তৈরির ধুম।

জানা যায়, আত্রাই রেলওয়ে স্টেশন থেকে উত্তর দিকে রেললাইনের দুই পাশ দিয়ে প্রায় দুই শতাধিক খেজুর গাছ রয়েছে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি রাস্তার পাশে, ব্যাক্তিমালিকানাধীন বাড়ির উঠানে ও জমির আইলে বেশ কিছু খেজুর গাছ রয়েছে। প্রতি বছর শীত মৌসুমে এসব খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে তা থেকে লালি ও গুড় তৈরি করা হয়। এসব লালি ও গুড় অত্যন্ত সুস্বাধু। বিশেষ করে শীতের পিঠাপুলি খেজুরের রস বা গুড় ছাড়া কল্পনাই করা যায় না। অতিথি আপ্যায়নে খেজুর রস বা গুড়ের পিঠার কদর সর্বত্র। অন্যান্য বারের ন্যায় এবারও শীতের আগমণির সাথে সাথে গাছিরা তৎপর হয়ে উঠেছে খেজুর গাছ থেকে রস সংগ্র করতে। এতোমধ্যেই সব জয়গাতেই খেজুর রস সংগ্রহ শুরু হয়েছে। এ এলাকার কৃষক ও লোকজন খেজুর রস সংগ্রহে তেমন অভিজ্ঞ না হওয়ায় প্রতি বছরই দক্ষিণ এলাকা রাজশাহীর বাঘা, চারঘাট ও নাটোরের লালপুর এলাকা থেকে গাছি এসে এ অঞ্চলের খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে থাকেন। এরই ধারাবাহিকতায় অন্যান্য বারের ন্যায় এবার ওই অঞ্চল থেকে অনেক গাছি এসেছেন এলাকায়। আত্রাই রেললাইন এলাকার খেজুর গাছ থেকে রস সংগহ্র করছেন রাজশাহীর বাঘা উপজেলার বাহাদুর (৫০), মামুন (৪০), গিয়াস (৬৫) ও শাবু (২৫)।

তাদের মধ্য থেকে কথা হয় বাহাদুরের সাথে। তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে তারা রস সংগ্রহ শুরু করেছেন। আগামী ফেব্রুয়ারী মাস পর্যন্ত মোট ৪ মাস তাদের রস সংগ্রহ হবে। এসব রস থেকে যে লালি ও গুড় তৈরি হবে তা দিয়ে তারা আর্থিক অনেক লাভবান হবে। রেললাইনের এসব গাছ নামমূল্যে তারা লীজ নিয়েছেন বলে বাহাদুর জানান। তবে বিষয়টি সম্পর্কে কিছুই জানেন না বলে জানালেন আত্রাইয়ের সহকারী স্টেশন মাস্টার আবুল কালাম আজাদ। উপজেলা কৃষি অফিসার কেএম কাউছার হোসেন বলেন, খেজুর গাছ একটি লাভজনক গাছ। এসব গাছের পরিচর্যা করলে আর্থিকভাবে লাভবান হওয়া যাবে।

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকের ভ’মিকা অপরিসীম: এমপি হেলাল
আত্রাই :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রানালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটি আলহাজ¦ আনোয়ার হোসেন হেলাল বলেছেন, দেশের উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করেন। সাংবাদিকগণ সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্নত সমাজ গঠনেও সংবাদিকের ভ’মিকা অপরেসীম, সমাজে পশ্চাদ্পদ মানুষের জন্য সাংবাদিকদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, তাদের লেখনীর মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকদের লেখনিতে মানুষকে আশাবাদী করতে হবে, গণমাধ্যম সঠিকভাবে কাজ না করলে মানুষ ও গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরও বলেন, দেশ ও সমাজ থেকে সব ধরনের অপকর্ম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে সাংবাদিকদের ভূমিকা অতুলনীয়। এসময় তিনি সাধারণ জনগণ যাতে অপসাংবাদিকতার স্বীকার না হয়, সেদিকে লক্ষ্য রেখে সাংবাদিকদের কাজ করে যাবার আহবান জানান।

শনিবার সকালে আত্রাই প্রেস ক্লাবের আয়োজনে প্রেস ক্লাবের সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আত্রাই প্রেস ক্লাবের সভাপতি তপন কুমার সরকার এর সভাপতিত্বে সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, ওসি তদন্ত লুৎফর রহমান, সাংবাদিক রুহুল আমীন, নাজমুল হক নাহিদ, আব্দুর রহমান রিজভি, আল আমিন মিলন, নাজমুল হোসেন সেন্টু, সোহেল রানা, এমরান মাহমুদ প্রত্যয়, আব্দুল মান্নান, সাবেদ আলী, ফিরোজ হোসেন, হারুন অর রশিদ, খালেকুজ্জামান, খালেদ বিন ফিরোজ, খালেক হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রেস ক্লাবের সকল সদস্যদের মাঝে ব্লেজার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আনোয়ার হোসেন হেলাল এমপি।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

আর্কাইভ