শনিবার ● ২ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাটোরে শেষ হচ্ছে না শিশু সালমার জীবন যুদ্ধ
নাটোরে শেষ হচ্ছে না শিশু সালমার জীবন যুদ্ধ

নাটোর প্রতিনিধি :: (২এপ্রিল ২০১৬: বাংলাদেশ সময় রাত ৭.৫৬মিঃ) নাটোরে নানির কাছে ঠাঁই পাওয়া শিশু সালমার জীবন যুদ্ধ শেষ হচ্ছে না৷ সালমার মা আল্পনা খাতুন গার্মেন্টস্ শ্রমিক ও বাবা বিপ্লব রহমান নির্মাণ শ্রমিক হওয়ার কাজের জন্য তারা ঢাকায় থাকতেন৷ সন্তান সম্ভাবনা মা আল্পনা একটি বেসরকারী হাসপাতালে সিজার করে শিশু সালমাকে জন্ম দিতে গিয়ে একুশ বছর বয়সে মারা যান৷ মা হারা সালমার লালন পালনের দায়িত্ব নেন তার নানী আলেকজান৷ বৃদ্ধ আলেকজান মেয়ের ছোট বাচ্চাকে দেখাশুনার জন্য আগে থেকেই মেয়ের ঢাকার বাসায় থাকতেন এবং সেখানে থেকে অন্যের বাসায় ঝি এর কাজ করতেন৷ মেয়ের অবর্তমানে নাতনী সালমাকে নিয়ে কোন রকমে দিন পার করছিলেন আলেকজান৷ সালমার বাবা নিমার্ণ শ্রমিক বিপ্লব তার সাধ্যমতো সহায়তা করতেন৷ মা হারানোর আট মাস পর বাবা বিপ্লব হঠাত্ একদিন লঞ্চে রওনা হন দেশের বাড়ি বরিশালে যাওয়ার জন্য৷ রাতে লঞ্চ ডুবির ঘটনায় সালমার বাবা বিপ্লবও মারা যান৷ গার্মেন্ট শ্রমিক আল্পনা খাতুন সাভারে থাকার সুবাদে শুধুমাত্র নিমার্ণ শ্রমিক বিপ্লবের সাথে পরিচয়ের সুত্র ধরে তার সাথে বিয়ে হয়েছিল৷ বরিশালে বিপ্লবের বাড়িঘরের ঠিকানা বা তার পিতা-মাতার কোন কোন পরিচয় না থাকায় তার পরিবারের সাথে আর কোনভাবেই যোগাযোগ করতে পারেননি সালমার নানী আলেকজান৷ অবশেষে আলেকজান শিশু সালমাকে নিয়ে ফিরে আসেন তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়া উপজেলার কলম ইউনিয়নের দেবত্তর গ্রামে৷ সেখানে নিজের বাড়িঘর না থাকায় তারা আশ্রয় নেন একই গ্রামে তার বড় মেয়ে শারমিন আক্তারের বাড়িতে৷ কিছু দিনের মধ্যে সালমা বেশ অসুস্থ্য হয়ে পড়লে গ্রামের স্কুল শিক্ষক আব্দুর আব্দুর রাজ্জাকের পরামর্শে আলেকজান দু’বছর বয়সী নাতনী সালমাকে নিয়ে রওনা হন নাটোর আধুনিক সদর হাসপাতালে৷ এবার পথে সড়ক দূর্ঘটনায় ভেঙ্গে যায় শিশু সালমার বাম পা আর নানী আলেকজানের ডান হাত৷ ভাঙ্গা হাত-পা নিয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি হলে চিকিত্সকরা জানান, সালমার বুকে একটি বড় টিউমার ছাড়াও তার রয়েছে হার্ট এর সমস্যা৷ তার দ্রুত অপারেশন করা প্রয়োজন৷ প্রায় ৪০দিনের চিকিত্সা শেষে এক্সরে করে নানী আলেকজান জানতে পারেন সালমার ভাঙ্গা পা ঠিক ভাবে জোড়া লাগেনি৷ আজো সালমা তার ওই পা ফেলে হাঁটতে পারে না৷ চিকিত্সকরা বলছেন এখন তার পা ভাল করতে চাইলে তাকে অপারেশন করাতে হবে৷ টাকার অভাবে তিন বেলা যখন খাবার যোগার করাই তাদের সম্ভব হচ্ছে না, পা ভাঙ্গার পর সুচিকিত্সাও যখন সম্ভব হয়নি তখন আবার সালমার পায়ে অপারেশন সহ বুকের বড় একটি টিউমার ও তার হার্ট এর চিকিত্সা কিভাবে করাবেন সেটা ভেবেই দিশেহারা আলেকজান৷ সালমার পরিবারের সবারই একটাপ্রশ্ন অভাগীর সালমারর বেঁচে থাকার জীবন যুদ্ধ কবে শেষ হবে ? এ বিষয়ে কেউ আরো বিস্তারিত জানতে টাইলে সালমার নানী আলেকজানের সাথে ০১৭২৮-৮০৭১৭৪ মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ